
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ড যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোতে অনুষ্ঠিত হওয়া এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় প্রথমবারের মতো পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়েছেন তিনি।
পুতিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার কোন মাথা ব্যথা নেই। তবে দেশটিতে ন্যাটো সামরিক অবকাঠামো গড়ে তুলার চেষ্টা করে তার প্রতিক্রিয়া দেখাবে মস্কো।
এদিকে রুশ সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে এস্তোনিয়ায় বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে সামরিক জোট ন্যাটো। মহড়ায় ন্যাটোর সদস্য এবং সহযোগীসহ ১৪টি দেশের অন্তত ১৫ হাজার সেনা অংশ নিচ্ছে। মহড়ায় অংশ নেয়া সেনাদের মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনের সেনা রয়েছে।
এছাড়া ইউক্রেনে চালানো মস্কোর সামরিক অভিযানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ন্যাটো।


