
তীব্র অর্থনৈতিক সংকটে মুখে থাকা শ্রীলঙ্কায় পেট্রোল ফুরিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সোমবার (১৬ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
রনিল বলেন, আমাদের কাছে আর শুধু ১ দিনের পেট্রোল আছে। আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় হবে। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
সরকার তেলের তিনটি চালানের অর্থ পরিশোধের জন্য ডলার সংগ্রহ করতে পারেনি বলেও উল্লেখ করেন রনিল বিক্রমাসিংহ।
তিনি আরও বলেন, অর্থ পরিশোধ করতে না পারায় বর্তমানে জাহাজ থেকে কার্গো নামানো যাচ্ছে না। এসব জাহাজ কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে। ঔষধসহ জরুরি আমদানি করার জন্য জরুরিভিত্তিতে ৭৫ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা প্রয়োজন।
গত কয়েক বছর ধরে উচ্চাভিলাষী ও অলাভজনক বিভিন্ন প্রকল্পে সরকারের বিনিয়োগ ও সরকারি অব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে গেছে।
এর ফলে অনেকদিন ধরে জ্বালানি তেল, খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারছে না দেশটি।



