
ইউক্রেনে হামলার প্রেক্ষিতে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ড। একই পথে হাঁটছে আরেক নর্ডিক দেশ সুইডেনও। তবে এতে বিরোধীতা করেছেন ন্যাটো সদস্য রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
তিনি বলেন, ন্যাটো সদস্য হওয়ার আবেদনে সম্মতির জন্য রাজি করাতে সুইডেন ও ফিনল্যান্ডের আঙ্কারায় প্রতিনিধি পাঠানো উচিত হবে না। এই দেশগুলোর কারোরই সন্ত্রাসী গোষ্ঠীর বিষয়ে স্পষ্ট এবং প্রকাশ্য মনোভাব নেই।
ন্যাটোর ৩০টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমেই নতুন কোনো দেশকে জোটে অন্তর্ভুক্ত করতে পারে। শুধু সরকার নয়, সেই লক্ষ্যে সংসদেরও অনুমোদনের প্রয়োজন।
ফলে তুরস্কের আপত্তি ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোর সদস্যপদ অনিশ্চয়তার মুখে পড়ছে।
এদিকে সোমবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ড যোগ দেওয়ার সিদ্ধান্তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ন্যাটো সুইডেন এবং ফিনল্যান্ডের সামরিক অবকাঠামো শক্তিশালী করতে শুরু করলে মস্কো প্রতিক্রিয়া দেখাবে।



