আন্তর্জাতিক


ফের ১০ দিনের রিমান্ডে পি কে হালদার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মে ২০২২, ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার

ফের ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া প্রশাস্ত কুমার হালদারকে (পি কে হালদার) ফের ১০ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। পাশাপাশি তার আরও চার সহযোগিকেও একই সময়ের রিমান্ডে নেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৭ মে) দেশটির পশ্চিমবঙ্গের ব্যাঙ্কশাল সিবিআই স্পেশাল আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে সকালে পি কে হালদারসহ পাঁচজনকে তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ইডি। শুনানিতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেকের ফের ১৪ দিনের রিমান্ড আবেদন করে দেশটির এই গোয়েন্দা সংস্থা। পরে আদালত প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


গত শুক্রবার (১৩ মে) ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর ২৪ পরগনায় পি কে হালদারের বিপুল পরিমাণ অর্থের সন্ধান পায় ইডি। পি কে হালদারের সহযোগী সুকুমার মৃধার অফিসে তল্লাশি চালিয়ে এসব অর্থের সন্ধান পাওয়া যায়। পরে শনিবার (১৪ মে) সকালে পশ্চিমবঙ্গের অশোক নগরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার হন পি কে হালদার। শিবশংকর হালদার নামে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।


পরে ওইদিন বিকালেই আদালতের মাধ্যমে পি কে হালদারকে তিনদিনের রিমান্ডে নেয় ইডি। এছাড়াও পি কে হালদারের আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে ইডি। তাদের মধ্যে পি কে হালদারের স্ত্রী ও ভাই রয়েছে বলেও জানা গেছে। তার স্ত্রী ছাড়া বাকি সবাইকেও তিন দিনের রিমান্ডে নিয়েছিল দেশটির গোয়েন্দা সংস্থা।


পিকে হালদার বাংলাদেশে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকা অবস্থায় বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়। তবে তার আগেই তিনি বিদেশে পালিয়ে যান। সম্প্রতি তাকে গ্রেপ্তারে রেড এলার্টও জারি করেছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।