আন্তর্জাতিক


প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আসাম, নিহত ৮


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ মে ২০২২, ১২:৫৯ অপরাহ্ন, বুধবার

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আসাম, নিহত ৮

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখী এখন ভারতের আসাম রাজ্য। চলমান বন্যায় বুধবার (১৮ মে) পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ জন। রাজ্যটির ২৬ জেলায় পানিবন্দী ৪ লাখের বেশি বাসিন্দা।


আসামের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সারাদিন হবে ভারি বৃষ্টিপাত। গোটা রাজ্যে বৈরী আবহাওয়া থাকবে আরও পাঁচদিন।


মঙ্গলবার (১৭ মে) ভূমিধসের কারণে ভেঙে পড়েছে বরাক ভ্যালি এবং ডিমা হাসাও জেলার মধ্যেকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। ৪৮ ঘন্টা আটকে থাকার পর, পানিতে ডুবে যাওয়া স্টেশন থেকে উদ্ধার করা হয় প্রায় তিন হাজার যাত্রীকে।


তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁচাড় জেলা, সেখানে আটকা পড়েছেন লাখের কাছাকাছি বাসিন্দা। ইতোমধ্যেই উদ্ধার কর্মকাণ্ডে নেমেছে সেনাবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকা থেকে মানুষদের সরানো হচ্ছে।


এরই মধ্যে, রাজ্যের ৮৯টি আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে ৪০ হাজারের বেশি মানুষকে। আসামের সাথে প্রতিবেশী রাজ্য- ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের সব যোগাযোগ বিচ্ছিন্ন। ভারি বৃষ্টিপাত, ভূমিধস হচ্ছে অরুনাচল প্রদেশ আর মেঘালয়েও।



জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।