
বায়ু ও বিষাক্ত বর্জ্য দূষণের কারণে ২০১৫ সাল থেকে সারা বিশ্বে প্রতিবছর ৯০ লাখ মানুষ মারা যাচ্ছেন। মঙ্গলবার দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে একদল বিজ্ঞানী।
তাঁরা বলছেন, শিল্পপণ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নগরায়ণের ফলে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বে বায়ু দূষণ সংক্রান্ত কারণে মৃত্যু ৭ শতাংশ বেড়েছে।
এর আগে ২০১৭ সালে একই গবেষণার একটি প্রাথমিক সংস্করণ প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল, দূষণে প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে। অর্থাৎ ছয়জনে একজনের মৃত্যুর কারণ দূষণ। এতে করে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ৪ লাখ ৬০ হাজার কোটি ডলার ক্ষতি হচ্ছে।
অথচ তুলনায় দেখা যাচ্ছে, করোনা মহামারিতে এখন পর্যন্ত ৬৭ লাখ মানুষের প্রাণহানি হয়েছে। সে হিসেবে বছরে করোনার থেকেও ২৩ লাখ মৃত্যু বেশি হচ্ছে পরিবেশ দূষণে।
নিউইয়র্কভিত্তিক গ্লোবাল অ্যালায়েন্স অন হেলথ অ্যান্ড পলিউশনের নির্বাহী পরিচালক ও গবেষণা প্রতিবেদনের সহলেখক রাকায়েল কুপকা জানিয়েছেন, ভারী ধাতু, কৃষি রাসায়নিক পদার্থ ও জীবাশ্ম জ্বালানি নিঃসরণের সংস্পর্শে আসার কারণে মৃত্যু ২০০০ সালের তুলনায় ৬৬ শতাংশ বেড়েছে।
ঘরের বাইরে দূষণের ক্ষেত্রে ব্যাংকক, চীন ও মেক্সিকো সিটির মতো বড় বড় শহরগুলোর পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু ছোট শহরগুলোতে দূষণের মাত্রা বেড়েই চলেছে



