
ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া।
(২০মে) শুক্রবার ভিডিও প্রকাশ করে রাশিয়া দাবি করে, ১৭শ‘র বেশি ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩১ ইউক্রেনীয় সেনা সরে যাওয়ায় শহর ইস্পাত কারখানা এখন ‘সম্পূর্ণ স্বাধীন’হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে চলা অভিযানে ইউক্রেনীয় ২ হাজার সেনা আত্মসমর্পণ করেছে।
মারিওপোল শহরে সামরিক অভিযান আরও আগেই সমাপ্ত ঘোষণা করেছে ইউক্রেন। ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলমান।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,“ রাশিয়া পুরো ডনবাস এলাকাকে রীতিমতো নরকে পরিণত করেছে। পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের লোজোভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।”
উল্লেখ্য,১৬ মে (সোমবার) থেকে ইউক্রেনীয় সৈন্যরা আত্মসমর্পণ করতে শুরু করেন।



