আন্তর্জাতিক
বাইডেন প্রস্তাবে সাড়া দেয়নি উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের করোনা টিকা সরবরাহের প্রস্তাবে কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার (২১ মে) দক্ষিণ কোরিয়া সফরকালে বাইডেন এ কথা জানান।
রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমরা শুধু উত্তর কোরিয়াকেই নয়, চীনকেও টিকার প্রস্তাব দিয়েছি এবং আমরা তা অবিলম্বে সরবরাহ করতে প্রস্তুত রয়েছি। আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি।
বাইডেন আরও বলেন, তিনি সঠিক পরিস্থিতিতে কিমের সঙ্গে দেখা করতে ইচ্ছুক।
এদিকে করোনাভাইরাস মহামারির মধ্যে উত্তর কোরিয়ায় আরও দুই লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাতে জানিয়েছে রয়টার্স।
চলতি মাসে উত্তর কোরিয়ায় প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। দেশটির প্রায় ২৫ লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে কিম সরকার। ধারণা করা হচ্ছে দেশটিতে বিপুল সংখ্যক মানুষ মহামারি আক্রান্ত হতে পারে।
তবে উত্তর কোরিয়া এখন পর্যন্ত বাইরের দেশগুলোর সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করছে এবং তাদের সীমান্ত বন্ধ রেখেছে।
সর্বশেষ কেসিএনএ জানায়, এখন পর্যন্ত অন্তত দুই লাখ ৫০ হাজার জনের মধ্যে জ্বরের লক্ষণ দেখা গেছে। এ পর্যন্ত জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২৫ লাখ। এছাড়া মারা গেছেন ৬৬ জন।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






