আন্তর্জাতিক
ভারতে বন্যা-ভূমিধস: তিন রাজ্যে নিহত ৩৪
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত তিন রাজ্যে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে আসামে ২৩ জন, অরুণাচলে আট জন এবং মেঘালয় রাজ্যে তিন জনের মৃত্যু হয়েছে।
গত ১৪ মে থেকে শুরু হওয়া সিরিজ ভূমিধস ও বন্যায় এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।
আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) বরাত দিয়ে দ্য হিন্দুর খবরে বলা হয়, শুক্রবার (২০ মে) দুই শিশুসহ চারজন বন্যার পানিতে ডুবে সেখানে মারা গেছে। পরে রাজ্যটিতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সেখানে মোট নয়জনের মৃত্যু হয়েছে।
খবরে আরও বলা হয়, সম্প্রতি অরুণাচল প্রদেশের ইটানগরে ভূমিধসের ঘটনায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে শহরটিতে ভূমিধসে মোট আট জনের মৃত্যু হয়েছে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সেখানকার ভূমিধস হতে পারে এমন এলাকা থেকে সাধারণ মানুষদের নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দিয়েছেন।
এছাড়া মেঘালয় রাজ্যে বন্যার পানিতে ডুবে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এএসডিএমএর এক মুখপাত্র জানান, ওই তিন রাজ্যের ২৯টি জেলায় বন্যা পরিস্থিতি চলছে। এতে সেসব জেলার প্রায় সাত লাখ ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






