
ফ্রান্সের আলপসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনসহ পাঁচ পর্যটক নিহত হয়েছেন।
শনিবার (২১ মে) বিকেলে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনা ঘটে।
বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে চারজন ছিলেন এক পরিবারের সদস্য।
ঘটনার পর আগুন নেভানোর কাজ শুরু করে দেশটির ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে প্রায় ৬০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনার পরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। সেখানকার আঞ্চলিক কর্মকর্তারা জানান, গ্রেনোবলের প্রসিকিউটররা কী ঘটেছে, তা তদন্তের নির্দেশ দিশ দিয়েছেন।


