আন্তর্জাতিক
ঝড়ের তাণ্ডবে ৪ জন নিহত, ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন
কানাডার পূর্বাঞ্চলীয় অন্টারিও ও কুইবেক প্রদেশে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এতে ৯ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে এ ঘূর্ণিঝড়টি কানাডায় আঘাত হানে।
অটারিও পুলিশের এক টুইটবার্তায় বলা হয়, গ্রীস্মকালীন ঝড়ে প্রদেশটিতে কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন, এ ছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজন ৭০ বছর বয়সী নারী পথচারীও গাছচাপায় নিহত হন।
অন্যদিকে কানাডার কেন্দ্রীয় রাজধানী অটোয়ায় ঝড়ের মধ্যে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। কিন্তু স্থানীয় পুলিশ নিহত ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় বড় বড় গাছ উপড়ে সড়কে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকারেই কাটাতে হয় লাখ লাখ মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে মাঠে নেমেছে জরুরি বিভাগ।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






