
যুক্তরাষ্ট্রের চাপ দেয়ার সত্ত্বেও রাশিয়ার থেকে তেল কিনেছে ভারত , নারেন্দ্র মোদির এরূপ সিদ্ধান্তর প্রশংসা করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ।
ইমরান তার টুইট বার্তায় জানায় "কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ বজায় রেখেছিল এবং জনসাধারণকে স্বস্তি দেওয়ার জন্য সস্তায় রাশিয়ান তেল কিনেছিল," ।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার, ২১ মে, কেন্দ্রীয় সরকার পেট্রোলের উপর নির্ধারিত শুল্ক প্রতি লিটারে 8 টাকা এবং ডিজেলের ৬ টাকা কমিয়েছে । এতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯.৫ টাকা এবং ডিজেলের প্রতি লিটার ৭ টাকা কমবে বলে জানান তিনি ।
বৈশ্বিক চাপ এড়িয়ে জনসাধারণের কথা চিন্তা করে রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করেছিলেন ইমরান খান ।



