আন্তর্জাতিক


ডিজেল ও পেট্রোলের দাম কমালো ভারত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ মে ২০২২, ০৫:২৬ অপরাহ্ন, রবিবার

ডিজেল ও পেট্রোলের দাম কমালো ভারত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা জনগণকে খানিকটা স্বস্তি দিতে জ্বালানির ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ভারত সরকার। 


শনিবার (২১ মে) মধ্যরাত দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এ ঘোষণা দেন।


তিনি বলেন, বিশ্বব্যাপী হু হু করে পেট্রোল-ডিজেলের দাম, এরই মধ্যে কিছুটা স্বস্থির আভাষ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বোরবার (২২ মে) থেকে দেশজুড়ে কিছুটা কমলো পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম। এখন থেকে প্রতি লিটার পেট্রোলে ৮ রুপি আর ডিজেলে ৬ রুপি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


দাম কমানোর আগে পশ্চিমবঙ্গের কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি প্রায় ১১৬ রুপি আর ডিজেলের দাম ১০৩ রুপি প্রতি লিটার। 


এই সিদ্ধান্তে লিটার প্রতি পেট্রোলের দাম কমবে ৯ রুপি আর ডিজেলের দাম প্রতি লিটারে কমবে ৭ রুপি।


এছাড়াও গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ২০০ রুপি। ভারত সরকারের দাবি, এতে প্রায় ২০ কোটি গ্রাহক উপকৃত হবেন। 


রাশিয়ার তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর সারা বিশ্বে রেকর্ড পরিমাণে বাড়তে থাকে জ্বালানির দাম। কিন্তু কম দামে রেকর্ড পরিমাণে রাশিয়ান তেল আমদানির সুবিধা পেয়ে যায় ভারত। ফলে শুল্ক কমিয়ে মূল্য ছাড় দিলেও কেন্দ্রীয় কোষাগারে বড় প্রভাব পড়বে না বলেই বিশ্লেষকদের ধারণা। 


সম্পর্কিত

ভারত

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।