
অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অ্যান্থনি আলবানিজ। স্থানীয় সময় সোমবার (২৩ মে) ক্যানবেরার গভর্নমেন্ট হাউসে সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। এর মধ্য দিয়ে এক দশক পর আবারও অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার জাপানের রাজধানীতে অনুষ্ঠিতব্য মার্কিন কোয়াড সম্মেলনকে সামনে রেখে তড়িঘড়ি করে এ শপথ নেন ৫৯ বছর বয়সী নতুন এ প্রধানমন্ত্রী।
টোকিংও সফরে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, যিনি কোয়াড সামিটে আলবেনিজ এর সাথে যোগ দেবেন। এছাড়া থাকবেন কোষাধ্যক্ষ জিম চালমারস এবং অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাঘের।
জানা গেছে, শনিবার হওয়া নির্বাচনে দেশটির সংসদের নিম্নকক্ষের ১৫১টি আসনের মধ্যে ৭১টি আসনে জয়লাভ করেছে আলবানিজের লেবার পার্টি। আর বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন মধ্যডানপন্থী জোট ৫১টি আসনে জয় লাভ করেছে।
কোয়াড সম্মেলনে অংশ নিতে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর শপথ নিলেন অ্যান্থনি আলবানিজ।



