আন্তর্জাতিক
১৬ দেশে ভ্রমণ করতে পারবেন না সৌদি নাগরিকরা
করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশ ভ্রমণে সৌদি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সৌদি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স এখন পর্যন্ত সৌদি আরবে শনাক্ত হয়নি। রোববার দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সন্দেহভাজন ‘মাঙ্কিপক্স’আক্রান্ত রোগী পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ১০৩ জনে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩৩১ জন। আর করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৯৯১ জন।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






