
চীনের যে কোন ধরনের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে বলপ্রয়োগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জাপানে সফরের দ্বিতীয় দিন সোমবার (২৩ মে) তাইওয়ান প্রসঙ্গে এসব কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার থেকে টোকিওতে শুরু হতে যাওয়া কোয়াড নিরাপত্তা সংলাপে অংশ নেবেন জো বাইডেন। তার আগেরদিন তাইওয়ান ইস্যুতে চীনের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেছেন তিনি।
বাইডেন বলেন, স্ব-শাসিত দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করা থাকে চীন। তবে তাইওয়ানকে দশকের পর দশক ধরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইপে।
বাইডেনের মন্তব্যের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, তাইওয়ান কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের নীতির কোনও পরিবর্তন হয়নি।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের স্বাধীনতা রক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয়।


