Ad

বিশ্বের সবচেয়ে দামী ৪টি মোবাইল ফোন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Most-Expensive-Mobile-Phones-in-the-World
Durbin News

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী মোবাইলটি হলো ফ্যালকন সুপারনোভা আইফোন-৬ পিংক ডায়মন্ড। এটি তৈরী করেছে মার্কিন বিলাসপণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্যালকন। মোবাইলটির দাম ৪৮ দশমিক ৫ মিলিয়ন ডলার।তবে, প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত সাধারণ মানের একটি মোবাইল এটি। ১ জিবি র‍্যাম, ১৬ জিবি মেমোরি এবং ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এতে। এধরণের ফিচারের মোবাইলগুলোর দাম ১৫-১৬ হাজারের বেশি হওয়ার কথা নয়। তবে, এই মোবাইলের মূল আকর্ষণ হলো গোলাপী হীরার ব্যবহার। মোবাইলের পিছনে বসানো হয়েছে একটি পিংক ডায়মন্ড। এছাড়াও এর বাইরের অংশ স্বর্ণ এবং প্লাটিনামে মোড়ানো। মূলত মূল্যবান এসব ধাতুর ব্যবহারের কারণেই এই মোবাইলটির দাম এত বেশি। ফ্যালকন সুপারনোভা আইফোন-৬ এর আরও দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে। এর মধ্যে অরেঞ্জ ভার্সনের দাম ৪২ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং নীল ভার্সনটির দাম ৩২ দশমিক ৫ মিলিয়ন ডলার। সবচেয়ে দামী পিংক মডেলটি বর্তমানে কে ব্যবহার করছেন সে সম্পর্কে মুখ খোলেনি ফ্যালকন। মূলত, নিরাপত্তাজনিত কারণে এধরণের তথ্য গুলো গোপন রাখে তারা। তবে, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি এই ফ্যালকন সুপারনোভা আইফোন-৬ পিংক ডায়মন্ড মোবাইলটির মালিক বলে দাবি করে আসছে বিভিন্ন গনমাধ্যম।ফ্যালকন সুপারনোভা পিংক এর পর বিশ্বের দ্বিতীয় দামী মোবাইলটি হলো আইফোন-৫ ব্ল্যাক ডায়মন্ড। এটি তৈরী করতে নয় সপ্তাহ সময় লেগেছিল। এতে ব্যবহার করা হয়েছে ১৩৫ গ্রাম ২৪ ক্যারেট সলিড গোল্ড। হংকং এর এক ব্যবসায়ীমোবাইলটির নকশা করতে স্টুয়ার্ট হিউজেসকে নিয়োগ দিয়েছেন। এর জন্য নিজের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্ল্যাক ডায়মন্ড ব্যবহার করেন ওই ব্যবসায়ী। এটির ফ্রেম তৈরী করা হয়েছে ৬০০ টি নিখুঁত সাদা হীরে দিয়ে। পেছনের অংশ স্বর্ণ দিয়ে মোড়ানো হয়েছে এবং আ্যপলের লোগো তৈরীর জন্য ব্যবহার করা হয়েছে ৫৩ টি হীরা। ২৬ ক্যারেটের বিরল অপূর্ব সুন্দর ব্ল্যাক ডায়মন্ড ব্যবহার করা হয়েছে মোবাইলটির হোম বাটনে। অসাধারণ এই মোবাইলটি তৈরী করতে খরচ হয়েছে ১৩৫ কোটি টাকার বেশি। বিশ্বের তৃতীয় দামী মোবাইলটির নকশাও করেছে স্টুয়ার্ট হিউজেস। আইফোন ৪ এস এলিট গোল্ড নামের এই মোবাইলের ফ্রেমে ব্যবহার করা হয়েছে ৫০০ টি নিখুঁত হীরে। প্রতিটি হীরা-ই ১০০ ক্যারেটের বেশি। মোবাইলের ব্যাক কভার এবং আ্যপলের লোগো তৈরী করা হয়েছে ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে। এই অংশে আরও ৫৩ টি ডায়মন্ড বসানো হয়েছে। উপরের অংশটি তৈরী হয়েছে আসল টি রেক্স ডাইনোসরের হাড়ের পালিশ করা টুকরো, বিভিন্ন বিরল পাথর এবং দৃঢ় প্লাটিনাম দিয়ে। মেইন নেভিগেশান অংশে বসানো হয়েছে ৮ দশমিক ৬ ক্যারেটের সিংগেল কাট হীরক। এই মোবাইলটির মেমোরি ৬৪ জিবির। এখন পর্যন্ত মাত্র দু'টি আইফোন ৪ এস এলিট গোল্ড তৈরী করা হয়েছে। যার প্রতিটির বাজারমূল্য ছিল ৬৮ কোটি টাকা। ২০১০ সালে অ্যাপলের জনপ্রিয় সিরিজ ফোর এর নকশা করা আইফোন-৪ ডায়মন্ড রোজ বাজারে আসে। স্টুয়ার্ট এই ফোনটির ফ্রেম হাতে তৈরি করেন এবং এতে তিনি ব্যবহার করেন মোট ১০০ ক্যারেটের প্রায় ৫০০টি নিখুঁত রোজ ডায়মন্ড। পেছনের অংশেও রোজ গোল্ডের অ্যাপল লোগো ও ৫৩টি ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। প্রধান ন্যাভিগেশন অংশে ৭ দশমিক ৪ ক্যারেটের সিঙ্গেল কাট পিংক ডায়মন্ড ব্যবহার করা হয়েছে, যাতে অন্তর্ভুক্ত আছে ৮ ক্যারেটের একটি বিরল সিঙ্গেল কাট নিখুঁত ডায়মন্ড। ৩২ জিবির এই লিমিটেড এডিশনের হ্যান্ডসেটটি এখন পর্যন্ত ২টি বানানো হয়েছে। যার একেকটির দাম রাখা হয়েছে ৫৬ কোটি টাকা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad