আন্তর্জাতিক


১০ সন্তান নিলে ‘মাদার হিরোইন’ খেতাব দেবেন পুতিন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ আগস্ট ২০২২, ১২:১৭ অপরাহ্ন, শনিবার

১০ সন্তান নিলে ‘মাদার হিরোইন’ খেতাব দেবেন পুতিন

ভিয়েত ইউনিয়নের শাসক জোসেফ স্তালিনের জারি করা এক আদেশ পুনরুজ্জীবিত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার পুতিন স্বাক্ষরিত এক নতুন আদেশে বলা হয়েছে, এখন থেকে যে নারী ১০টি বা তার চেয়ে বেশি সন্তান নেবেন তাঁকে ‘মাদার হিরোইন’ খেতাব দেওয়া হবে। সেই সঙ্গে পুরস্কার হিসেবে নগদ অর্থও দেবে রুশ সরকার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার জনসংখ্যা ক্রমবর্ধমান হারে কমছে। জনসংখ্যার এ নিম্নগামী প্রবণতা ঠেকাতে রুশ সরকার এ উদ্যোগ নিয়েছে।

প্রকৃতপক্ষে, এই ‘মাদার হিরোইন’ খেতাবের শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দেশটির তৎকালীন শাসক জোসেফ স্তালিন এ উদ্যোগ নিয়েছিলেন। ওই সময় দেশটির জনসংখ্যা হতাশাজনকভাবে কমে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে এ প্রকল্প বাতিল করা হয়।

পুতিনের নতুন ঘোষণা অনুযায়ী, যেসব রুশ নারী ১০ বা তার বেশি সংখ্যক সন্তান জন্ম দেবেন তাঁদের সরকারের পক্ষ থেকে এককালীন ১০ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) পুরস্কার দেওয়া হবে।
সর্বশেষ গ্রীষ্মে প্রকাশিত এক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে রাশিয়ায় প্রতি মাসে জনসংখ্যা ৮৬ হাজারেরও বেশি পরিমাণে কমেছে।

স্বাভাবিক সময়েও রাশিয়ার জনসংখ্যা বছর বছর কমছে, সেখানে ইউক্রেন যুদ্ধের কারণে দেশটির বিপুলসংখ্যক সেনা হারানোর ফলে জনসংখ্যা বৃদ্ধির হার আরও নেমে যাচ্ছে। ফলে, জনসংখ্যা বাড়ানোর ত্বরিৎ পদক্ষেপ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে পুতিন সরকার।

এ ছাড়া, জনসংখ্যা কমার পাশাপাশি রাশিয়া থেকে সব মিলিয়ে প্রায় ৭৫ হাজার ৩০০ জন বিভিন্ন দেশে অভিবাসী হয়েছেন। তাঁদের অধিকাংশ গেছেন ইউক্রেনে রুশ আক্রমণের পর কিংবা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক দমনপীড়নের কারনে।

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।