সময় থাকতে ইরমান খানের সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মুসলিম লীগের নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে ইমরান খানের প্রতি পদত্যাগের আহ্বান জানিয়ে একটি টুইট করেন মরিয়ম।

টুইটবার্তায় ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আপনি সরকার টিকিয়ে রাখতে পারবেন না। লজ্জা বলে কোনো কিছু অবশিষ্ট থাকলে আপনার উচিত পদত্যাগ করুন এবং বাড়ি ফিরে যান।

citytouch 728-X-90

পাকিস্তান সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধীদল গত সপ্তাহে এক অনাস্থা প্রস্তাব পেশ করে। দেশটির অর্থনীতি ও পররাষ্ট্রনীতির অব্যবস্থাপনার জন্য ইমরান খানকে দায়ী করে আসছে বিরোধীরা। খবর- টাইমস অব ইন্ডিয়া ।

প্রতিবেদনে বলা হয়, অসন্তুষ্ট পিটিআই-এর এই সাংসদেরা বর্তমানে সিন্ধু হাউসে অবস্থান করছেন। এ ভবন সিন্ধু প্রদেশ থেকে ইসলামাবাদে আসা গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অবস্থান করার জন্য ব্যবহার করা হয়। সরকারি মন্ত্রীদের দ্বারা অপহরণের হুমকি থাকায় তারা বর্তমানে সেই ভবনে অবস্থান করছেন বলে দাবি করেছেন।

অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, সরকার বাঁচাতে আমরা কোনো ব্ল্যাকমেইলিংয়ে পা রাখছি না। বিশ্বাসঘাতকতার সংস্কৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি।