Ad

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর উদ্বোধন করল তুরস্ক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
AMASEmKDCmJPPp1GAZz8MChnPGyDxPNswiZHxlHh
Durbin News

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান শুক্রবার দারদানেলেস জলপ্রণালীতে বিশাল ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছেন । ১৯১৫ কানাক্কেল সেতুটি তুরস্কের ইউরোপীয় এবং এশীয় উপকূলকে সংযুক্ত করেছে। ২০২৩ মিটার প্রধান স্প্যান এর এই সেতুটি বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু ।

তাইয়্যেপ এরদোগানের দুই দশকের ক্ষমতা থাকাকালীন প্রধান অবকাঠামো প্রকল্পগুলোর একটি এটি। সেতুটি নির্মাণ করতে ২.৫ বিলিয়ন ইউরো খরচ হয়েছে ।

২০০২ সালে তার পার্টি প্রথম ক্ষমতায় আসার পর থেকে এরদোগানের সাফল্যের কেন্দ্রবিন্দুতে এই ধরনের মেগা প্রকল্পগুলো ছিল , যার মধ্যে রয়েছে একটি নতুন ইস্তাম্বুল বিমানবন্দর, ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর নীচে রেল ও রাস্তার টানেল এবং এর ওপর একটি সেতু।

এরদোগান প্রথম বিশ্বযুদ্ধের সময় দারদানেলসে ফরাসি ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে ১৯১৫ সালের অটোমান নৌ বাহিনীর বিজয়ের বার্ষিকীতে একটি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, এই কাজগুলি বহু বছর ধরে রাষ্ট্রের জন্য মুনাফা প্রদান করতে থাকবে।

তিনি আরও বলেন, আমাদের দেশকে বিনিয়োগ, কর্মশক্তি এবং রপ্তানিতে এগিয়ে রাখার ক্ষেত্রে এই প্রকল্পগুলির একটি বড় অংশ রয়েছে ।

১৯১৫ কানাক্কেল সেতুটি তুরস্কের ইউরোপীয় এবং এশিয়ান উপকূলকে সংযুক্ত করার চতুর্থ সেতু। বাকি তিনটি সেতু ইস্তাম্বুলে নির্মিত হয়েছে।

এর টাওয়ারগুলি ৩১৮ মিটার উঁচু এবং সেতুটির মোট দৈর্ঘ্য ৪.৬ কিমি ।

আনাতোলিয়া এবং গ্যালিপোলি উপদ্বীপের মধ্যে ভ্রমণকারী যানবাহনগুলিকে এক ঘণ্টার ফেরি যাত্রায় দারদানেলিস অতিক্রম করতে হত । এই যাত্রায় এখন সময় লাগবে মাত্র ছয় মিনিট।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad