

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক খাতে পরিবর্তন হবে অনেক কিছু।দীর্ঘদিন ধরে ব্রিটেনের মুদ্রা, ডাকটিকেট থেকে শুরু করে পোস্ট বক্স, ইউনিফর্ম ও বিভিন্ন সরকারী প্রতীকে রানীর ছবি ও নামের অদ্যাক্ষর দ্বারা অলংকৃত থাকতো।রানির মৃত্যুতে বিশাল পরিবর্তন আসবে সবকিছুতে। যা একদিন দুইদিনের ব্যাপার নয়। এতে সময় লাগবে কয়েক বছর এমনকি কোনোদিন একাজ শেষ নাও হতে পারে।প্রতিষ্ঠানিক খাতের পরিবর্তন, রানীর শেষকৃত্য, নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যভিষেকের কারনে কয়েক বিলিয়ন পাউন্ড ক্ষতি হতে পারে দেশটির। ধারনা করা হচ্ছে জিডিপির ১.২ বিলিয়ন থেকে ৬ বিলিয়ন পাউন্ড ক্ষতি হতে পারে। রানীর মৃত্যুতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে দেশটির জাতীয় সঙ্গীত ও মুদ্রায়।রাজা তৃতীয় চার্লসের অভিষেকের সাথে সাথে বদলে যাবে দেশটির জাতীয় সঙ্গীত। 'গড সেভ দ্য কুইন' এর ভাষা পরিবর্তি হয়ে 'গড সেভ দ্য কিং' হতে পারে।যা এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের শাসনামলে জাতীয় সঙ্গীত হিসেবে প্রচলিত ছিল।দেশটির মুদ্রায় নতুন রাজার পোট্রেট যুক্ত করা হবে। তবে রানীর প্রতিকৃতি সংবলিত কয়েন ও মুদ্রা বছরের বাকি সময় পর্যন্ত প্রচলিত থাকবে। এরপরই বাজারে ছাড়া হবে চার্লসের প্রতিকৃতি সংবলিত মুদ্রাতবে প্রক্রিয়াটি সম্পন্ন হতে অনেক সময় লাগবে। কারন রানীর প্রতিকৃতি যুক্ত বহু মুদ্রাই অনেক বছর পর্যন্ত প্রচলিত থাকবে।ব্যাংক ও পোস্ট অফিস গুলে মুদ্রার নতুন নকশা প্রচলন করার পর ধীরে ধীরে পুরোনো নোট ও কযেন জমা নিয়ে আস্তে আস্তে দেশে নতুন মুত্রার ব্যবহার শুরু করবে।রাজা দ্বিতীয় চার্লসের সময় থেকে মুদ্রার উপর রাজকীয় শাসকের প্রতিকৃতি আগের পূর্বসূরির বিপরীতে মুখ করে রাখার প্রথা চালু রয়েছে। সেই হিসেবে নতুন রাজার প্রতিকৃতি রানীর প্রতিকৃতির বিপরীত দিকে দেখা যেতে পারে।জাতীয় সঙ্গীত এবং মুদ্রার পর পরিবর্তন আসবে দেশটির পাসপোর্টেও। বর্তমানে দেশটির পাসপোর্টের প্রচ্ছদে রানিকে উদ্দেশ্য করে 'হার ম্যাজেস্টি' উল্লেখ করা রয়েছে।রানির মৃত্যুর ফলে স্বাভাবিক ভাবেই পরিবর্তন করা হবে সেটা। রাজা চার্লসকে উদ্দেশ্য করে পাসপোর্টের প্রচ্ছদের লেখা পরিবর্তন হবে।তবে বর্তমানে ব্যবহার হওয়া পাসপোর্টের মেয়াদউর্ত্তীণ হলেই অথবা কেবল নতুন পাসপোর্ট করার সময়ই শুধু এই পরিবর্তন আনা হবে।এছাড়াও রয়্যাল সাইফার, পোস্টবাক্স এবং ডাকটিকেটে ও আসবে বেশ কিছু পরিবর্তন।প্রতিটি রাজ শাসকের জন্য আলাদা ভাবে তৈরি রয়্যাল সাইফার একটি মনোগ্রাম। শাসকের নাম ও উপাধি নিয়ে এটি তৈরি করা হয়।যা সাধারণত সরকারি ভবন, ইউনিফর্ম, রাজকীয় বা রাষ্ট্রীয় নথিপত্র এবং আনুষঙ্গিক জিনিসের মধ্যে ব্যবহার করতে দেখা যায়।রানির মৃত্যুর পর রয়্যাল সাইফারে 'ইআর' এর পরিবর্তে 'সিআর' বসানো হতে পারে। শুধু প্রথম অক্ষর পরিবর্তন করার কারন R অক্ষর দিয়ে রেক্স বা রেজিনা বুঝানো হয়। লাতিন ভাষায় এর অর্থ যথাক্রমে রাজা এবং রানী। তবে এটির পরিবর্তন নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।অন্যদিকে রাজকীয় মেইল পোস্ট বক্সে ব্যবহার করা ERII চিহ্নের পরিবর্তে CRIII ব্যবহার হতে পারে। ERII দ্বারা দ্বিতীয় এলিজাবেথ রেজিনা বুঝানো হতো। CRIII দ্বারা রাজা তৃতীয় চার্লস বা বর্তমান রাজাকে বুঝানো হবে।বর্তমানে ব্রিটেনে এক লাখের ও বেশি পোস্ট বক্স রয়েছে। যেগুলো সাধারণত বানানোর সময়কার শাসকের নামানুসারে চিহ্ন যুক্ত করা হয়।এক্ষেত্রে পুরোনো পোস্টবক্স গুলোর তেমন পরিবর্তন হবে না। শুধুমাত্র নতুন পোস্টবক্স তৈরির সময় নতুন রাজার চিহ্ন ব্যবহার করা হবে।পোস্টবক্সের মত পরিবর্তন আসবে ডাকটিকেটেও। যাতে রানীর ছবির পরিবর্তে নতুর রাজার ছবি ব্যবহার করা হবে।এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু খাতেও পরিবর্তন আসবে। তবে এগুলো সম্পন্ন হতে অনেক সময় ও অর্থের ব্যয় করতে হবে দেশটিকে।সোর্সhttps://www.google.com/amp/s/publisher.tbsnews.net/bangla/international/news-details-109782%3famp



