রুশ-ইউক্রেন যুদ্ধে বিপন্ন শৈশব। ইউক্রেনের কচিকাঁচাদের ভবিষ্যৎ সংকটে। আর তাই এমন কঠিন সময়ে সেসব শিশুদের পাশে দাঁড়ালেন রজার ফেডেরার। লেখাপড়ার জন্য তাদের দিকে আর্থিক সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন সুইস টেনিস তারকা।

জাতিসংঘের তথ্য মতে, গত মাস থেকে চলা রুশ হামলার মুখে পড়ে প্রাণ রক্ষার্থে ভিটেমাটি ছেড়ে ভিনদেশে পাড়ি দিতে হচ্ছে তিন মিলিয়নের বেশী ইউক্রেনীয়কে। যুদ্ধের খেসারত দিচ্ছে শিশুরাও। এমন দুঃসময়ে এগিয়ে এলেন টেনিস কিংবদন্তি ফেডেরার। জানালেন, এই সব শিশুর শিক্ষা সুরক্ষিত করতে ৫ লক্ষ মার্কিন ডলার অর্থ সাহায্য করবেন তিনি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৮০ হাজার টাকা।

ইউক্রেনের শিশুদের সাহায্যের কথা উল্লেখ করে ৪০ বছর বয়সী সুইস তারকা নিজের অফিশিয়াল টুইটার পেজে লেখেন, আমি ও আমার পরিবার ইউক্রেনের নিরীহ জনগণকে ভয়ানকভাবে আক্রান্ত হওয়ার ছবি দেখে খুব আতঙ্কিত ও মর্মাহত। আমরা শান্তি চাই।

citytouch 728-X-90

এর আগে ইউক্রেন যুদ্ধে আক্রান্তদের এক মিলিয়ন ইউরো সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেয় রিয়াল মাদ্রিদ। সকলে ইউক্রেনের পাশে আছে এই অভিযানের অংশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্প্যানিশ ফুটবল জায়ান্টরা।