Ad

নাসিম শাহের সেই মন্তব্যের জবাবে যা বললেন অভিনেত্রী উর্বশী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_10T07_12_15_664Z
Durbin News

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের মাধ্যমে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। গুঞ্জন উঠেছে পাকিস্তান দলের পেসার নাসিম শাহের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী।ক্রিকেটার নাসিম শাহকে নিয়ে সোশাল মিডিয়ায় রোমান্টিকতা পূর্ণ একটি ভিডিও প্রকাশের পর থেকেই চলছে এ আলোচনা।দুবাইয়ে আয়োজিত এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচে খেলতে নামেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম। আর সেখানেই ঘটে বিপত্তি। সেদিনের টুকরো মুহুর্ত নিয়ে উর্বশীর ভক্তরা এডিট করে একটি ভিডিও বানান। সেখানে দেখা যাচ্ছে, গ্যালারিতে বসে রয়েছেন উর্বশী। অন্য দিকে মাঠে আছেন নাসিম। ভিডিওটি দেখলে মনে হবে, যেন মাঠ থেকে গ্যালারিতে বসে থাকা উর্বশির দিকে তাকিয়ে মুচকি হাসছেন পেসার নাসিম শাহ।সম্প্রতি ভক্তদের বানানো সে ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন উর্বশী নিজেই। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এরপর তাদের দুজনকে জড়িয়ে নানা গল্প ডালপালা মেলতে থাকে। তারা চুপিচুপি একে অপরের প্রেমে মগ্ন কিনা সে প্রশ্নও ছিল অনেকের।তবে এরই মধ্যে বিতর্কে জল ঢাললেন পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উর্বশী কে সেটাই নাকি জানেন না এই ক্রিকেটার।তিনি আরো বলেন, কারা কী জন্য এই ভিডিও ছেড়েছে সেটিও তার জানা নেই। এছাড়া ক্রিকেট খেলা ছাড়া এখন অন্য কিছুর দিকে নজর দেওয়ার সময়ও তার নেই বলে জানান।নাসিমের এমন কড়া জবাবের পর উর্বশীকে নিয়ে নেট মাধ্যমে হাসাহাসি আরো বেড়ে যায়। তাঁকে নিয়ে তৈরি হতে থাকে মিম ও জোকস।আর এই ট্রল থামাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গোটা বিষয়টি স্পষ্ট করলেন ‘সানাম রে’ খ্যাত অভিনেত্রী।সেখানে সরাসরি নাসিম শাহের কথা না উল্লেখ করে এ বলিউড অভিনেত্রী জানালেন, ইনস্টাগ্রামে ভাইরাল সেই ভিডিও তার অনুমতি না নিয়েই আপলোড করা হয়েছিল। উর্বশী লেখেন, ‘কিছুদিন আগে আমার টিম কিছু ফ্যানেদের তৈরি এডিট করা ভিডিও আমার অনুমতি ছাড়াই শেয়ার করেছিল। আমি সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করছি সেগুলো নিয়ে কোনো সংবাদ পরিবেশন যেন না করা হয়। আপনাদের সকলকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা’।অবশ্য উর্বশীকে নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। ক্রিকেট তারকাদের সঙ্গে তাকে নিয়ে আলোচনা থাকে তুঙ্গে।এর আগে ভারতের উইকেটকিপার এবং ব্যাটসম্যান ঋষভ পান্থের সাথে বিতর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী। পান্থকে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করে উর্বশী দাবী করেছিলেন, তাঁর জন্য অপেক্ষায় ছিলেন ঋষভ। সে নাকি তাঁকে বহু বার ফোন করে দেখা করারও অনুরোধ জানিয়েছে।অবশ্য ঋষভ এমন দাবিকে উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, নাম এবং খ্যাতির জন্য মানুষ কতটা তৃষ্ণার্ত হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ।অন্যদিকে আলোচনার বাইরে নেই নাসিম শাহও। উর্বশী ছাড়াও বলিউডের আর এক অভিনেত্রী সুরভি জ্যোতিও আলোচনায় এসেছেন তাকে নিয়ে।নাসিমের জন্য নিজের হৃদয়ের কথা লিখে করা সুরভির একটি টুইটও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিখ্যাত টিভি সিরিয়াল নাগিনের অভিনেত্রী সুরভি জ্যোতির টুইটটি নিয়ে পাকিস্তানের মিডিয়াতেও আলোড়ন সৃষ্টি হয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad