Ad

বাকিংহাম প্যালেস থেকে চিরবিদায় নিলেন রানি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে চিরবিদায় নিয়ে শেষ যাত্রায় রওনা হয়েছে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন।রাজপ্রাসাদ থেকে কফিন নেওয়া হয়েছে পার্লমেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার হলে। সেখানে শায়িত রাখা হয়েছে রানির মৃতদেহ।প্রাসাদ থেকে রানির শব যাত্রা দেখতে বুধবার রাস্তার দুপাশে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। টিভি ফুটেজে দেখা গেছে, রানির শবযান সামনে এগুতেই অনেকে কান্নায় ভেঙে পড়ছেন।নতুন রাজা তৃতীয় চার্লস, তাঁর ছেলে প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি, রানির মেয়ে প্রিন্সেস অ্যান ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা রানির এই শবযাত্রায় কফিনের পেছনে পেছনে যান।আগামী কয়েক দিনে ওয়েস্টমিনস্টার হলে রানিকে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। ১৯ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত তাদেরকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে।রানি এলিজাবেথ গত বৃহস্পতিবার তাঁর অবকাশকালীন বাসভবন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান। এরপর প্রথমে তাঁর কফিন নিয়ে এডিনবরার সেইন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হয়েছিল ২৪ ঘন্টার জন্য।পরবর্তীতে রানির ছেলে-মেয়ে, নাতি, পুতি, তাঁদের স্ত্রী, সন্তানদের হাতে বাকিংহাম প্রাসাদে কফিন সমর্পণ করা হয় মঙ্গলবার সন্ধ্যায়। এ সময় প্রাসাদের বাইরে অপেক্ষায় ছিল শোকার্ত জনতা।বাকিংহাম প্রাসাদের বো রুমে সারারাত রাখা হয় রানির কফিন। এটি সেই কক্ষ যেখানে বিশ্বনেতাদের আতিথেয়তা করতেন রানি। সেখান থেকে বুধবার স্থানীয় সময় বিকালে শেষবারের জন্য বের করা হয় রানির কফিন। আর কোনও দিন এ প্রাসাদে তিনি ফিরবেন না। কেবল থেকে যাবে তার স্মৃতি।কফিন হাঁটাপথে প্যালেস অব ওয়েস্টমিনস্টারে নেওয়া হয়েছে। সেখানকার আর্চবিশপ অব ক্যান্টারবারি একটি সংক্ষিপ্ত প্রার্থনা অনুষ্ঠান সম্পন্ন করেছেন।রানির মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। যুক্তরাজ্যজুড়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অসংখ্য মানুষ এ সময় রানিকে শেষ শ্রদ্ধা জানাবে। থাকবে কড়া পাহারার ব্যবস্থা। শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের ওপরও কড়া বিধিনিষেধ জারি থাকবে।রানির মৃত্যুর পর তাৎক্ষণিকভাবেই রাজা হন তার বড় ছেলে চার্লস। এরপর গত শনিবার এক ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে চার্লসকে যুক্তরাজ্যের রাজা ঘোষণা করা হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad