Ad

সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন বিটিএস গায়ক জিন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
main-qimg-b8861c4c9d7341d37c9caebafcec691c-lq
Durbin News

বিটিএস এর অন্যতম সুদর্শন ও জনপ্রিয় গায়ক জিন কাদালেন লাখো লাখো ভক্তকে লাখো লাখো ভক্তদের কাঁদিয়ে দ্রুতই সাময়িক ভাবে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস থেকে স্বল্প বিরতীতে যাচ্ছে ব্যান্ডের জ্যেষ্ঠ সদস্য ও গায়ক জিন। গত ২৮ শে অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে বৃটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের কন্সার্টে তাদের সাথে অংশ গ্রহন করেন জিন।ঐই কন্সার্টে তিনি কোল্ডপ্লের সাথে 'দ্য অ্যাস্ট্রোনট' গানটি পারফর্ম করেন ভক্তদের জন্য। সেই সময় দর্শকদের অশ্রু সিক্ত দেখে জিন নিজেও কিছুটা আবেগী হয়ে যান। তবে কোল্ডপ্লেয়ের ফ্রন্টম্যান ক্রিস মার্টিনের চোখে চোখ রেখে জিন যেন ফিরে পায় অন্য এক উচ্ছ্বাস আর সাহস। যা ছিল সকলের জন্য দারুন আবেগী। শ্রোতা ভক্তের জন্য কন্সার্টে গাওয়া সেই গানটির একটি ভিডিও তৈরি করেন জিন। সেখানেই তিনি সেনাবাহিনীতে যোগদানের জন্য দল থেকে বিরতীর কথা নিশ্চিত করেন। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, দেশের ১৮-২৮ বছর বয়সী সুস্থ পুরুষদের অবশ্যই দুই বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করতে হয়। তবে শ্রোতা প্রিয় দলটির জন্য বিশেষ বিবেচনায় সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারে বয়স সীমায় কিছুটা টা পরিবর্তন আনা হয়।২০২০ সালে দক্ষিণ কোরিয়ার সংসদে একটি বিল পাশের মাধ্যমে দেশের সবচেয়ে জনপ্রিয় কে-পপ তারকাদের ৩০ বছর বয়স অবধি সেনাবাহিনীতে যোগদান মুলতবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।তাই পুর্ববর্তী নীতি অনুযায়ী দ্রতই দল থেকে প্রথম ২৯ বছর বয়সী জিন সামরিক বাহিনীতে যোগ দেবেন। তারপর ক্রমান্বয়ে বাকি সবাই আগামী কিছুদিনের মধ্যে যুক্ত হবে।মুলত প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার ভেতর তেমন সু-সম্পর্ক না থাকার কারনে, প্রাপ্ত বয়স্ক পুরুষদের সামরিক প্রশিক্ষনে যোগদান বাধ্যতামুলক ভাবে গন্য করেন সেখানকার সরকার।কে-পপ এই গ্রুপের অন্যতম সুদর্শন ও জনপ্রিয় গায়ক জানিয়েছেন, যেহেতু তাকে দেশের সেনাবাহিনীতে যোগদান করতেই হবে, তাই এখন আর অন্য কিছু ভাবা মানে সময় অপচয় করা। বেশ মাস কয়েক আগে জনপ্রিয় এই গানের দলের সদস্যরা নিজেদের ব্যক্তিগত রেকর্ডিং আর অন্যান্য কারনে একটা বিরতির ঘোষণা দিয়েছিলেন। মাঝে আবার বেশ কিছু কন্সার্টও করে তারা।গত ১৫ অক্টোবর বুসানে ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ আয়োজনের প্রচারণায় অংশ নেয়ার দলটি।এরপর তাদের সাথে চুক্তিতে থাকা রেকর্ড লেবেল দলের সদস্যরা যে শীঘ্রই সেনাবাহিনীতে যোগদান করবে সেটা বিভিন্ন গনমাধ্যমকে নিশ্চিত করেন। সেনাবাহিনীতে যোগদানের কারনে ব্যান্ডের সবধরনের কার্যক্রমে স্বাভাবিক ভাবেই দুই বছরের বিরতি পড়বে।গত দুই বছর ধরে বিশ্বের সবচেয়ে বেস্ট-সেলিং শিল্পীগোষ্ঠীর তকমা নিজেদের দখলে নিয়ে রেখেছে কে-পপ গ্রুপ বিটিএস। তাছাড়া গানের সঙ্গে তাদের নাচও তুমুল জনপ্রিয়। তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়ার জন্যও বেশ প্রশংসা কুড়িয়েছে দলটি। দক্ষিন কোরিয়ার মানুষের কাছে কে-পপ গানের দলটি তাদের দেশের সম্পদ। তাই অনেকেই তাদের সেনাবাহিনীতে যোগদানের বিপক্ষে। তবে এ বছরের আগস্টে বিটিএস সদস্যদের সেনাবাহিনীতে যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লি জং বলেছিলেন, সেনাবাহিনীতে থাকাকালীনও বিটিএস পারফর্ম করে যেতে পারবে; সেই সাথে নিয়মিত তাদের একসঙ্গে অনুশীলন এর সুযোগ দেওয়া হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad