Ad

ব্রাজিল প্রেসিডেন্টের শপথ ২ জানুয়ারি, রাজধানীতে বন্দুক ব্যবহারে নিষেধাজ্ঞা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
brazil-president
Durbin News

নতুন বছরের শুরুতেই শপথ নিতে যাচ্ছেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তার আগে রাজধানীতে কেউ বন্দুক নিয়ে ঘুরতে পারবেন না। এমন আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। লুলার শপথের আগে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে পুলিশ, সামরিক বাহিনী এবং বেসরকারি নিরাপত্তারক্ষীদের। নির্দিষ্ট কাগজ থাকলে তারা বন্দুক নিয়ে রাস্তায় নামতে পারবেন। আগামী ২ জানুয়ারি শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট লুলা। বামপন্থি এই রাজনীতিক এর আগেও ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তবে, মধ্যবর্তী সময়ে ডানপন্থি নেতা হাইয়া বলসোনারো ক্ষমতা দখল করেছিলেন।বলসোনারোর সময় নানা বিতর্ক হয়েছে। করোনা ও অ্যামাজন নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। নির্বাচনের আগে মনে করা হয়েছিল, তিনি বিপুল ভোটে হারবেন, যদিও বাস্তবে তা হয়নি। খুব সামান্য ব্যবধানে লুলা জয়লাভ করেছেন।এরপর রাজধানীতে বড়সড় দাঙ্গা দেখেছে ব্রাজিল। একের পর এক গাড়ি জ্বালিয়েছে বলসোনারোর সমর্থকেরা। ফের যাতে তেমন ঘটনা না ঘটে, সেজন্যই সুপ্রিম কোর্টের এই নির্দেশ। কারণ, লুলার বাড়ির সামনে বোমা ছোড়ার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।গোয়েন্দা রিপোর্ট বলছে, লুলার শপথগ্রহণ অনুষ্ঠানেও সংঘর্ষের আশঙ্কা আছে।এদিকে হার কার্যত মেনে নিলেও লুলাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে এখনও স্বীকার করেননি বলসোনারো। এই পরিস্থিতিতে ব্রাজিলের প্রশাসন এবং আদালত কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad