আন্তর্জাতিক


হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ জানুয়ারি ২০২৩, ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

উক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব প্রান্তের উপশহরে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া আরও ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর বিবিসির। 

দিনিস মনতাতিরস্কি নামের স্বরাষ্ট্রমন্ত্রী আরও আটজন সঙ্গী নিয়ে হেলিকপ্টারটিতে ছিলেন। তার উপমন্ত্রী ও সচিবও এই দুর্ঘটনায় মারা গেছেন। ব্রোভারি উপশহরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইউক্রেনের পুলিশ প্রধান ইহর ক্লাইমেনকো তার ফেসবুক পেজে জানান, হেলিকপ্টারটি ছিল দেশটির রাষ্ট্রীয় জরুরি বিভাগের।

হেলিকপ্টারটি একটি কিন্ডারগার্টেনের পাশে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ সময় স্কুল থেকে শিশুদের পাশাপাশি সব স্টাফকে সরিয়ে নেওয়া হয়।

হেলিকপ্টার বিধ্বস্তের সময় ছিল অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। প্রাথমিকভাবে বলা হয়েছে হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের পাশে বিধ্বস্ত হওয়ার আগে ওই কিন্ডারগার্টেনকে আঘাত করে। 

পুলিশ প্রধান ক্লাইমেনকো জানান, ১০ শিশুসহ ২২ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। 



জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।