Ad

৪১ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেলেন প্যারিস হিলটন

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
20230126145357_original_43
Durbin News

৪১ বছর বয়সে মা হয়েছেন বিখ্যাত অভিনেত্রী ও আমেরিকান তারকা প্যারিস হিলটন। গত মঙ্গলবার অফিশিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে সন্তানের সুসংবাদ নিজেই প্রকাশ করেন এই তারকা। ইতিমধ্যে তিনি এবং তার স্বামী সন্তানের নামও ঠিক করে ফেলেছেন। জানা গেছে, আইভিএফ এবং সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্যারিস হিলটন। নিজের ইন্সটাগ্রাম একাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায় একটি শিশু একজন নারীর বুড়ো আঙ্গুল ধরে আছে। সেখানে তিনি লিখেন, "তুমি ইতিমধ্যেই বর্ণনাতীত ভালোবাসায় সিক্ত" প্যারিসের মা হওয়ার খবরে উচ্ছ্বসিত হোন তার অনুরাগীরা। কমেন্টবক্সে কিম কারদেশিয়ান, ক্রিসি তেইগান, এবং হেইডি ক্লামের বিখ্যাত তারকারাও অভিনন্দন জানান তাকে। প্যারিস এবং তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী এবং লেখক কার্টার মিলিকেন রিওম একে অন্যকে চিনতেন বিগত ১৫ বছর ধরে।তবে প্যারিসের সাবেক প্রেমিক ক্রিস জাইকার সাথে বিচ্ছেদের পর ২০১৯ সালে কার্টারের সাথে সম্পর্কে জড়ান তিনি। ২০২১ সালে একটি ব্যক্তিগত দ্বীপে প্যারিসকে আংটির মাধ্যমে প্রপোজ করেন কার্টার। এর আট মাস পর বিয়ে করেন তারা। বিয়েতে সাতটি আলাদা আলাদা বিয়ের পোশাক পরে বেশ কয়দিন আলোচনায় ছিলেন প্যারিস। গত বছর ডিসেম্বরে দেয়া এক সাক্ষাৎকারে প্যারিস জানান, মা হওয়া তার স্বপ্ন। তিনি এবং তার স্বামী কার্টার মা-বাবা হতে চান। ২০২১ সালের নভেম্বরে গাঁট ছড়া বাঁধার পরই সন্তান নেয়ার সিদ্ধান্ত নেন তারা। তিনি আরো জানান, করোনা মহামারীর সময় তিনি ইন-ভিট্রো ফারটিলাইজেশন বা 'আইভিএফ' প্রক্রিয়াটি শুরু করেন। কিন্তু গত বছর প্যারিসের মা দাবি করেন প্যারিস এবং তার স্বামীর সন্তান গ্রহনে সমস্যার সম্মুখিন হচ্ছেন। যদিও প্যারিস তা নাকচ করে দেন। এবার সারোগেসির মাধ্যমে মাতৃত্বের সাধ পেলেন বিখ্যাত এই তারকা। একজন মিডিয়া পারসন ছাড়াও প্যারিস হিলটনের আরেকটি পরিচয়, তিনি আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী ব্যারন হিলটনের নাতনি। প্যারিস প্রথমবারের মতো লাইমলাইটে আসেন ১৯৯০ সালের দিকে। বিলাসবহুল এবং উশৃঙ্খল জীবন-যাপনের জন্য তিনি মিডিয়া পাড়ায় বেশ পরিচিত ছিলেন। অনেকের ধারনা শুধু আলোচনায় থাকতেই নাকি প্যারিস নানা রকম বিতর্কে জড়িয়ে পড়েন।নাতনির এহেন কর্মকান্ডে তার দাদু ব্যারন হিলটন নিজের ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করেন। পরবর্তীতে তিনি মিডিয়াতে আসেন রিয়েলিটি টিভি শো "দ্য সিম্পল লাইফ" এ অভিনয়ের মাধ্যমে। ২০০৩ থেকে ২০০৭ সাল অবধি এই শো-তে ছিলেন প্যারিস। ২০০৪ সালে তিনি তার প্রথম বই প্রকাশ করেন, যার নাম "কনফেশনস অফ এ ইয়ারেস"। ২০০৬ সালে তার "প্যারিস" নামে একটি স্টুডিও অ্যালবাম প্রকাশিত হয়। তিনি "প্যারিস হিলটন ক্লোথিং" নামের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার। এছাড়াও রয়েছে তার নিজস্ব "প্যারিস হিলটন পারফিউম"। তার এই সুগন্ধির প্রতিষ্ঠানটি এতো বেশি জনপ্রিয় যে, সারা পৃথিবীতে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করেছে এটি। প্যারিসের স্বামী কার্টার মিলিকেন রিওম বিখ্যাত ডেভেলপমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী "ম্যাসিয়ার থার্টিন" এর কর্ণধার। পিন্টারেস্ট, স্পেস এক্স এবং এলআইএফটির মতো ৫০ টি বিখ্যাত প্রতিষ্ঠানের সাথে তাঁর কোম্পানী কাজ করে যাচ্ছে। একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি আছে তার। কাঁর্টারের বার্ষিক আয় আনুমানিক ৩০ থেকে ৪০ মিলিয়ন ডলার, যেখানে প্যারিস হিলটন বছরে প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করে থাকেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad