আন্তর্জাতিক


আমিরাতের প্রেসিডেন্টের নিরাপত্তায় পাকিস্তানের যুদ্ধবিমান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ জানুয়ারি ২০২৩, ০৩:২০ অপরাহ্ন, সোমবার

আমিরাতের প্রেসিডেন্টের নিরাপত্তায় পাকিস্তানের যুদ্ধবিমান
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান। 

একদিনের পাকিস্তান সফরে সোমবার তার ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত সপ্তাহে ব্যক্তিগত সফরে পাকিস্তান এসেছিলেন তিনি।

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে সোমবার বলা হয়েছে একদিনের সফরে আজ ইসলামাবাদ আসছেন আমিরাত প্রেসিডেন্ট।

খবরে বলা হয়েছে, পাকিস্তান বিমানবাহিনীর নুর খান বিমানঘাঁটিতে অবতরণ করবেন আল নাহিয়ান। তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে জেএফ-১৭ যুদ্ধবিমান। সেই সঙ্গে আমিরাত প্রেসিডেন্টকে গান স্যালুট জানানো হবে। এ সময় বিমানবন্দরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফেডারেল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকবেন।

এর পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটির প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেবে। এর পর পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ওয়ান টু ওয়ান বৈঠক হবে।

এদিকে আন্তর্জাতিক ডেলিগেটদের আগমন উপলক্ষ্যে আজ সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। 

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।