Ad

মার্কিন আকাশের বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্র : বেইজিং

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1675436919-3add0fc8ed48f012005e04a7b1527253
Durbin News

একটি বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ‘প্রধানত আবহাওয়া সংক্রান্ত’ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। চীন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বেলুনটির ‘অনিচ্ছাকৃত প্রবেশের জন্য অনুতপ্ত’ বলেও জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্বাস করেন যে বেলুনটি সাম্প্রতিক দিনগুলোতে সংবেদনশীল এলাকার ওপরে দেখা গেছে। এটি আসলে একটি ‘উচ্চ-উচ্চতার নজরদারি’ যন্ত্র। বুধবার মন্টানার বিলিংস শহরের ওপর দিয়ে ওড়ার আগে বেলুনটি আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ এবং কানাডার মধ্য দিয়ে উড়েছিল। মন্টানা যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাইলোর আবাসস্থল।ধ্বংসাবশেষ ভূপৃষ্ঠে পড়ে বিপদের কারণ যাতে না হয় সে জন্য বেলুনটিকে গুলি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। তবে বেলুনটি গুলি করে নামাতে মার্কিন সরকার যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে।চীনা বিবৃতি অনুসারে, বেলুনটি অপ্রত্যাশিত বাতাসের কারণে উড়ে গেছে। ‘পশ্চিমাঞ্চলীয় বায়ুর প্রভাব এবং স্ব-চালিত ক্ষমতাসম্পন্ন আকাশযানটি তার গতিপথ থেকে অনেক দূরে সরে গেছে। মার্কিন আকাশে আকাশযানটির অনিচ্ছাকৃত প্রবেশের জন্য চীন অনুতপ্ত।’ এ ছাড়াও বিবৃতিতে ঘটনাটিকে ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। মার্কিন গণমাধ্যম অনুসারে, বেলুনটির আকার প্রায় তিনটি বাসের সমান।বৃহস্পতিবার পেন্টাগনের সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বেলুনটির বর্তমান অবস্থান প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ছাড়াও এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল সে সম্পর্কে তারা কোনো তথ্য দেননি।এদিকে আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীন সফরে যাবেন। চীনের ব্যাখ্যা সত্ত্বেও সফরের আগে এই ঘটনায় উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। এটি বাইডেন প্রশাসনের কোনো মন্ত্রীর প্রথম চীন সফর। শীর্ষ মার্কিন কূটনীতিক বেইজিংয়ে নিরাপত্তা, কভিড-১৯ এবং তাইওয়ানসহ আরো অনেক বিষয়ে আলোচনা করবেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad