আন্তর্জাতিক


তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩ শতাধিক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন, সোমবার

তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ৩ শতাধিক

তুরস্কের মধ্যাঞ্চলে ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর রাতে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া তুষারাবৃত এলাকায় ভবন ধসে বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন। সাইপ্রাস ও লেবাননেও এই শক্তিশালী ভূকম্পন অনূভূত হয়। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের গাজিয়ান্তেপ শহরের বাসিন্দা এরদেম পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি আমার ৪০ বছরের জীবনে এ রকম ভয়াবহ ভূমিকম্প দেখিনি।’

এরদেম বলেন, ‘তিনটি প্রচণ্ড ঝাঁকুনিতে আমরা দোলনায় রাখা শিশুদের মতো দুলতে থাকি।’

এদিকে, তুরস্কের দুর্যোগ বিষয়ক সংস্থা জানিয়েছে ভূমিকম্পে ৭৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৪০ জন। কর্তৃপক্ষ আন্তর্জাতিক সহায়তা চেয়ে দেশে চার মাত্রার সতর্কতা জারি করেছে। উদ্ধারকর্মী ও সরবরাহ বিমান পাঠানো হচ্ছে উপদ্রুত এলাকায়।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে দেশটির হামা, আলেপ্পো ও লাতাকিয়া প্রদেশে নিহতের সংখ্যা ২৩০ ছাড়িয়েছে আর আহত হয়েছে অনেক লোক।এসব এলাকায় অসংখ্য ভবন ভেঙে পড়েছে।

তুরস্ক সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরের সালকিন শহর থেকে হোয়াইট হেলমেট উদ্ধার সংস্থার একজন সদস্য জানান, শহরের পরিস্থিতি খুবই ভয়াবহ, সেখানে ১০টিরও বেশি ভবন ভেঙে পড়েছে। বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার এই এলাকার বেশিরভাগ ঘরবাড়ি ১২ বছরের গৃহযুদ্ধে আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ভূমিকম্পের সময় সিরিয়ার রাজধানী দামেস্ক, লেবাননের রাজধানী বৈরুতও কেঁপে ওঠে। এ সময় আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। 


এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক টুইট বার্তায় জানান তার দেশ বিষয়টি নিয়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।



 

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।