Ad

তুরস্ক যেন মৃত্যুপুরী, নিহত ৫ হাজার ছুঁই ছুঁই

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
t-2-20230207010314
Durbin News

সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি পৌঁছেছে। সময় যত বাড়ছে, মৃত্যুর সংখ্যাও তত বাড়ছে। মৃত্যুর এই মিছিল আরও লম্বা হবে বলে ধারণা করছেন উদ্ধার সংশ্লিষ্টরা। একই শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এদিকে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। কারণ, গতকাল রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় ব্যহত হয় উদ্ধার কার্যক্রম। অন্যদিকে, আরও বেশি সময় পার হলে আটকে পড়া মানুষের বেঁচে থাকার সম্ভাবনা কমে যাবে। এদিকে, দুর্যোগের মাত্রা ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। খবর রয়টার্সের। এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের বাঁচাতে উদ্ধারকারীরা লড়াই করছে। যদিও সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে হতাশা বাড়ছে। একইসঙ্গে, দুর্যোগের মাত্রা ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।সিরিয়ার সীমান্তের কাছে তুর্কি শহর আন্তাকিয়ার রাস্তার পাশে ভেঙ্গে পড়া ১০ তলা ভবনের পাশে ডজন সংখ্যক ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চালাতে দেখেছেন রয়টার্সের সাংবাদিকরা।তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, তুরস্কে মৃতের সংখ্যা তিন হাজার ৩৮১ জনে পৌঁছেছে। ১১ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় মৃতের সংখ্যা এখন দেড় হাজারের বেশি।সোমবার সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব অঞ্চলে শক্তিশালী দুটি ভূমিকম্প হয়। আর আজ তুরস্কের মধ্যাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তুরস্কের গোলবাসি শহরের কাছে মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৩টা ১৩ মিনিটে ফের ভূমিকম্প হয়েছে। নতুন এই ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ বা তার ওপরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দাবি, তুরস্কের গোলবাসি শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। যদিও ফ্রান্স-ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের দাবি, ভূপৃষ্ঠের ২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল এবং ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক ৬।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad