Ad

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1675911058522
Durbin News

দুটি মহাদুর্যোগপূর্ণ ভূমিকম্পে উদ্ধার তৎপরতা, ত্রাণ ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় সাড়া দিতে সরকারের সীমাবদ্ধতাকে স্বীকার করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন এ ধরনের বিপর্যয় মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নেওয়াটা অসম্ভব। এদিকে, তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। খবর বিবিসির।অন্যদিকে, সমালোচকরা জরুরি সাহায্য সংস্থাগুলোর ধীর তৎপরতার বিষয়ে অভিযোগ তুলে বলেছে সরকারের প্রস্তুতি খুবই নাজুক।প্রেসিডেন্ট এরদোগান স্বীকার করে নিয়েছেন যে সরকার কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।তবে এ বিষয়ে দ্বিমত পেষণ করেছেনে তুরস্কের বিরোধী দলের নেতা কামাল কিলিকদারোগ্লু। তিনি বলেন, ‘যদি এর জন্য একজন লোক দায়ী থাকেন তবে তিনি হচ্ছেন এরদোগান।’অন্যদিকে এরদোগান এই অভিযোগ বাতিল করে দিয়ে বলেছেন বিপর্যয়ের পর ঐক্যের প্রয়োজন ছিল। তুরস্কের হাতায় প্রদেশে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই সময়ে রাজনৈতিক স্বার্থে লোকজনের নেতিবাচক প্রচারণা আমি হজম করতে পারছি না।’এদিকে, পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় বছরের পর বছর ধরে চলা সংঘাতের কারণে প্রায় ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর জন্য ত্রাণ কাজ চালানো জটিল হয়ে পড়েছে।সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী বাব-আল-হাওয়া ক্রসিংটি ভূমিকম্পের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার রাস্তাঘাটগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেছেন যে, সিরিয়ায় সাহায্য পাঠাতে তারা সীমান্তে আরও দুটি গেট খুলে দেবে।সিরিয়ার ইদলিব প্রদেশেই ভূমিকম্পে দেড় হাজার লোক মারা গেছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একজন উপদেষ্টা জানান অবরোধের কারণে আন্তর্জাতিক সাহায্য আসা প্রতিবন্ধকতা তৈরি করছে।অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার জন্য ৩.৫ মিলিয়ন ইউরোর সাহায্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা বলেছে এই সাহায্য দেশটির সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত উভয় এলাকাতে পাঠাতে হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad