Ad

রাশিয়ার সম্পদ আটক করে ইউক্রেনে পাঠাচ্ছে আমেরিকা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download
Durbin News

দাদু, সুগার ড্যাডি, নানা! যে নামেই ট্রোল করুন না কেনো সুখী দম্পতি টম-বৃষ্টি! বয়সের ফারাক ৩০ বছর হলেও সুখেই সংসার করছেন টম ও মিষ্টি ইমাম। ২০ বছরের তরুণী মিষ্টি ভালোবেসেই বিয়ে করেছেন ৫০ বছরের টিমকে। বয়সের পার্থক্যের কারণে এই জুটিকে কেউ বলে বাবা মেয়ে, আবার কেউ বলে নানা নাতনি। আলোচনা এখানেই থেমে নেই, টাকার লোভে এবং আমেরিকার বাসিন্দা হতেই নাকি মিষ্টি বিয়ে করেছেন পঞ্চাশোর্ধ টম ইমামকে! তিন বছর সংসার অতিবাহিত করা টম বলেন, "কোটি কোটি টাকা ছিল, কিন্তু শান্তি ছিল না। এখন বউ পাশে আছে শান্তি আছে।" দুই বছর পর সন্তান নিবেন বলেও জানিয়েছেন তারা।মাঝে মধ্যেই এই জুটি দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ, রান্নার ভিডিও পোস্ট করেন তাদের ফেইসবুক পেইজে। মিষ্টি শর্ট প্যান্ট পরে টমের সাথে ঘুরে বেড়ান আমেরিকার বিভিন্ন স্পটে। তাদের তৈরি করা ব্লগে ফুটে ওঠে দেশটির বিভিন্ন দৃষ্টি নন্দন ভিউ। পাশাপাশি শেয়ার করে তাদের ভালো লাগা, মন্দ লাগা, টক - ঝাল - মিষ্টি কথোপকথন। তাদের নানান খুনসুটি দেখে মুগ্ধ হন অনেকে। মূলত তাদের ভিডিও গুলোতে ফুটে ওঠে স্বামী এবং স্ত্রীর কেয়ারিং। একে অন্যের প্রতি দায়িত্ববোধ। তাছাড়া মিষ্টির বাংলা গানের তালে নাচ, বাঙালি শাড়ি, গরুর মাংস রান্না, শুটকি ভর্তার রেসিপির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। মূহুর্তেই পড়ে যায় হাজার হাজার রিয়েক্ট। ফ্যান ফলোয়াররা কমেন্ট বক্সে শেয়ার করেন মতামত। আলোচিত এই জুটির প্রেম পর্বের শুরুটাও ছিল বেশ নাটকীয়। বহু চড়াই-উৎরাই পার হয়ে এক হয়েছেন তারা।আমেরিকার প্রবাসী টম ২০১৯ সালে বাংলাদেশে আসেন ঘুরতে। বন্ধুর আমন্ত্রণে এক অনুষ্ঠানে যান আর সেখানে মিষ্টিকে দেখতে পান তিনি। সুন্দরী মিষ্টিকে দেখেই পরিচিত হবার লোভ সামলাতে পারেননি টম। পরিচয়ের সূত্র ধরেই মাঝে মধ্যে হায়-হ্যালো এরপর ফেসবুক ফ্রেন্ড তারপর নিয়মিত দুজনের ফোনে কথা হতো। একপর্যায়ে মিষ্টিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন টম। সে সময় মিষ্টি তেমন পাত্তা দেয়নি। পরে টমের রোমান্টিকতা দেখে প্রেমে পরে যান মিষ্টি। এরপর দুজন দুজনের প্রেমে মশগুল হয়ে যান। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু মিষ্টির পরিবার বিয়েতে রাজি ছিল না। পরে তারা পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করেন। এরপর অবশ্য মিষ্টির পরিবার মেনে নিয়েছিল। মেনে নিবেই না কেন? টমের মতো মেধাবী বিজনেস ম্যানকে কে না চাইবে? ইতোমধ্যেই টম আমেরিকার একজন সফল বিজনেসম্যান এবং বিদেশে বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি ও ক্লাব গড়ে তুলেছেন। তবে মিষ্টিকে বিয়ে করার আগে টম প্রথম বার বিয়ে করেন ২০০১ সালে। সে সময় এক অ্যামেরিকান নারীকে বিয়ে করেছিলেন তিনি। সেই স্ত্রী প্রায় ১০ বছর ধরে অসুস্থ থাকার পর ২০১১ সালে মারা যান। প্রথম বিয়ের পর প্রায় ২০ বছর সন্তানদের কথা চিন্তা করে বিয়ে করেননি টম। এমনকি স্ত্রীর শোক ও সন্তানের চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। সিঙ্গেল ফাদার হিসেবেই কাটতে থাকে তার দিন। তারপর হঠাৎ বাংলাদেশে ঘুরতে এসে জীবন পাল্টে যায় তার। কয়েকজন বন্ধুর আমন্ত্রণে ২০ বছর পর দেশে ঘুরতে আসেন তিনি। পেয়ে যান তার শেষ জীবনের সঙ্গী মিষ্টিকে। বিয়ের পর দুজনেই পাড়ি জমান মার্কিন মুলুকে। সেখানেই সুখে কাটছে তাদের দিন।সত্যি ভালোবাসা মানে না কোনো বয়স, কোনো সময়, কোনো বেড়াজাল। এর বাস্তব উদাহরণ টম ও মিষ্টি ইমাম দম্পতি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad