আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের আকাশে আবারও অজ্ঞাত বস্তু শনাক্ত
যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে আবারও অজ্ঞাত একটি বস্তু দেখা গেছে। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে যুদ্ধবিমান পাঠিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। মার্কিন আকাশে চীনা গোয়েন্দা বেলুন নিয়ে দু'দেশের উত্তেজনার মধ্যেই এ ধরনের ঘটনা ঘটল। খবর বিবিসির।
গত বৃহস্পতিবার প্রথমবারের মতো বস্তুটি শনাক্ত করেন মার্কিন কর্মকর্তারা। তবে ঠিক কখন সেটি শনাক্ত করা হয় তা জানানো হয়নি।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ওই বস্তুটি একটি ছোট গাড়ির মতো। সেখানে কোনো মানুষ ছিল না। সেটি বেসামরিক বিমান চলাচলে যথেষ্ট ঝুঁকি তৈরি করেছিল।
বস্তুটি কী উদ্দেশ্যে এবং কোথা থেকে পাঠানো হয়েছে—তা এখনো স্পষ্ট নয় বলে জানান কিরবি। তিনি বলেন, আমরা জানি না এটার মালিক কে। এটা কোনো রাষ্ট্রের, না করপোরেশনের না ব্যক্তিমালিকানাধীন।
এর আগে গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে চীনা গোয়েন্দা বেলুনের উপস্থিতি শনাক্ত করার কথা জানিয়েছিল পেন্টাগন। পরে শনিবার এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসে কথা বলার সময় কিরবি জানান, বেলুনের ধ্বংসাবশেষের চেয়ে এই বস্তুর ধ্বংসাবশেষ অনেক অনেক ছোট।
তিনি জানান, বস্তুটি আলাস্কার আকাশের ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। ২০ থেকে ৪০ কিলোমিটার গতিতে আলাস্কা অতিক্রমের পর সেটি উত্তর মেরুর দিকে যাচ্ছিল। এ সময় সেটি গুলি করে ভূপাতিত করা হয়।
বস্তুটি ভূপাতিত করার সময় সাগরের উপর ছিল। এরই মধ্যে বিউফোর্ট সাগর থেকে বস্তুটির ধ্বংসাবশেষ সংগ্রহ করতে হেলিকপ্টার ও পরিবহন বিমান পাঠানো হয়েছে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






