Ad

তুরস্কে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার ৯৫

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (11)
Durbin News

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর দেশ দুটি জুড়ে চলছে ব্যাপক উদ্ধার তৎপরতা। তুরস্কে সাহায্যকর্মী, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে চলছে উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ। তবে এর মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর ভবন নির্মাণে অনিয়মের কারণে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের শিকার হয়ে তুরস্কের হিসাবে ৮০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি আছেন। ভয়াল এ দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন প্রায় ১০ লাখ লোক।এদিকে, এতো সব ঘটনার পর তুরস্ক সরকারের জন্য নতুন করে মাথা ব্যথা হয়ে দেখা দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশ থেকে পাওয়া গেছে লুটতরাজের খবর। গিজেম নামে সেখানকার একজন উদ্ধারকর্মী এ প্রসঙ্গে বলেন ‘আমরা লুটেরাদের বেশিক্ষণ বাধা দিয়ে রাখতে পারিনি, কেননা প্রায় সবার হাতে ছিল ছুরি।’তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন ও বিরোধী রাজনীতিকরা ধীর গতির কাজ ও অপর্যাপ্ত ত্রাণ সামগ্রীর জন্য সরকারকে দায়ী করেছেন। সমালোচকরাও বলছেন ১৯৯৯ সালের ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজে প্রধান ভূমিকায় থাকা দেশটির সেনাবাহিনী এবার দ্রততার সঙ্গে কাজ করছে না।তবে প্রেসিডেন্ট এরদোয়ান কিছু সমস্যা স্বীকার করে নিয়ে বলেছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।এদিকে, প্রশ্ন ওঠেছে ভেঙে পড়া পাকা ভবন নির্মাণে কতটা স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল সেটা নিয়েও। আদানা শহরের সরকারি কৌঁসুলিরা ভেঙে পড়া ভবনের বিষয়ে তদন্তের অংশ হিসেবে ৬২ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে দিয়ারবাকির শহরে একই অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এই তথ্য দিয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad