আন্তর্জাতিক


ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় সাহায্য সামগ্রী পৌঁছাতে শুরু করেছে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় সাহায্য সামগ্রী পৌঁছাতে শুরু করেছে
গত সপ্তাহের প্রলয়ঙ্কারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম অংশে খুলে দেওয়া সীমান্ত ক্রসিং দিয়ে সাহায্য সামগ্রী বহনকারী যানবাহনের কনভয় প্রবেশ করেছে। সিরিয়ার এই এলাকায় ভূমিকম্পের পর সাহায্য সামগ্রী খুব ধীরলয়ে পৌঁছাচ্ছিল।

এদিকে, ৭.৮ মাত্রার ভূমিকম্পের ২০০ ঘণ্টা পেরিয়ে যাবার পর ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত মানুষদের বের করে আনার আশা ক্ষীণ হয়ে যাচ্ছে আর এখন মূল লক্ষ্য হয়েছে বেঁচে থাকা সহায়সম্বলহীন মানুষদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা। মঙ্গলবারের হিসাব অনুযায়ী তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

সিরিয়া সীমান্তের এই ক্রসিংটি ২০২০ সালের পর আবার খুলে দেওয়া হলো। জাতিসংঘ জানিয়েছে বাবা আল-সালাম ক্রসিংটি দিয়ে আন্তর্জাতিক অভিবাস সংস্থার (আইওএম) ১১টি ট্রাক মানবিক সাহায্য সামগ্রী নিয়ে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গেছে।

এছাড়া সাহায্য সংস্থাগুলোর আরও ২৬টি ট্রাক বাব আল-হাওয়া ক্রসিং দিয়ে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘের মানবিক সহায়তা সামগ্রী নিয়ে পৌঁছেছে। এটিই একমাত্র ক্রসিং যার ভেতর দিয়ে সরাসরি ওই এলাকায় পৌঁছা যায়।

এ সম্পর্কে জাতিসংঘের মানবিক সহায়তা কর্মসূচির প্রধান মার্টিন গ্রিফিথ টুইটারে লেখেন, ‘জাতিসংঘের আন্ত-সীমান্ত সাহায্য জীবন বাঁচানোর জন্য।’


জাতিসংঘ জানিয়েছে ভূমিকম্পে সিরিয়ার প্রায় ৯০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব সংস্থাটি পরিস্থিতি সামাল দিতে দেশটির জন্য ৪০০ মিলিয়ন ডলারের জরুরি তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে।



















জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।