আন্তর্জাতিক


সিরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫৩


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৫ অপরাহ্ন, শনিবার

সিরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫৩

শক্তিশালী ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় সিরিয়া এখন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্র রয়েছে। এর মধ্যে দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত ৫৩ জন। খবর আল-জাজিরার। 

সিরিয়া সরকারের অভিযোগ, এ হামলার পেছনে ইসলামিক স্টেটস (আইএস) জড়িত। তবে আইএসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়া হয়নি। গত এক বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর-শোখনা শহরের মরুভূমিতে গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এলোপাতাড়ি গুলি চালায় আইএসের সন্ত্রাসীরা। এতে অন্তত ৫৩ জন নিহত হন।

স্থানীয় পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ আদি জানান, হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন বেসামরিক মানুষ ও সাতজন সিরীয় সেনা রয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকালের ওই হামলার খবর নিশ্চিত করেছে।

এ ছাড়া গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পে দেশটিতে নিহত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের মতে, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।