Ad

নাইজেরিয়ার নির্বাচন : ফলাফল পেতে কয়েকদিন লাগতে পারে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
_128751677_mediaitem128751676
Durbin News

১৯৯৯ সালে সামরিক শাসন অবসানের পর নাইজেরিয়ার সবচেয়ে কঠিন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোটগণনা চলছে। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অনেক, এমনকি প্রথমবার ভোট দিতে আসা ভোটাররা তাদের রায় জানাতে ভোরের আলো ফোটার আগে থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভীড় করতে থাকেন। শনিবারের এই ভোটপ্রদান প্রক্রিয়ায় শেষ হতে ভোট কেন্দ্রে বেশ সময় লাগে, এছাড়া বিভিন্ন এলাকায় সশস্ত্র লোকজন ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে গেছে এমন অভিযোগও পাওয়া গেছে।আবার কয়েকটি দল নির্বাচনে অনিয়মের অভিযোগ এনেছে যা ফলাফল ঘোষণায় বিতর্কের সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।নাইজেরিয়ার এই নির্বাচনকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক চর্চা হিসেবে দেখা হচ্ছে যেখানে আট কোটি ৭০ লাখ লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।২৪ বছর আগে দেশটির রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হওয়ার পর প্রধানত দুটি দলের প্রভাব দেখা গেছে, যার মধ্যে রয়েছে ক্ষমতাসীন এপিসি এবং পিডিপি। তবে এইবার তৃতীয় একটি দলের উত্থান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। লেবার পার্টির প্রার্থী পিটার ওবি যার বেশিরভাগ সমর্থকই হচ্ছেন বয়সে তরুণ, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট মুহাম্মাদু বোহারির প্রতি প্রতিদ্বন্দ্বিতার কঠিন বার্তা দিয়েছেন।নির্বাচনে দশ হাজারের বেশি ভোট কেন্দ্রে ভোট গণনা চলছে যার ফলাফল পাঠানো হবে রাজধানী আবুজায় নির্বাচনী সদর দপ্তরে। চূড়ান্ত ফলাফল পাওয়া যেতে পারে মঙ্গলবার নাগাদ।শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান ব্যক্তি মাহমুদ ইয়াকুবু ভোটদান কাজে দেরি হওয়া জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন যারা স্থানীয় সময় বেলা আড়াইটা নাগাদ ভোটকেন্দ্রে ছিল তাদের সবাইকে ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়েছে যদিও সে সময় ভোটগ্রহণ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। একটি ভোট কেন্দ্রে প্রথমবার ভোট দিতে আসা এডিথ বিবিসিকে এ প্রসঙ্গে বলেন, ‘একজন নাইজেরিয়ান হিসেবে যে কোনো ঘটনা আশা করা যায়, তাই আমি আমার পাওয়া ব্যাংক ও এক বোতল পানি নিয়ে এসেছি। আমি নির্বাচনের কাজে জড়িত লোকজনের আসার অপেক্ষা করছি যাতে আমার ভোটটি দিতে পারি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad