

ভারতের পশ্চিমবঙ্গে মদের রেকর্ড পরিমান বিক্রি হয়েছে। দোলের উৎসবকে কেন্দ্র করে গত বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে।
আনন্দবাজারের খবরে জানানো হয়েছে, দোলের দিন শুক্রবার বিকাল পর্যন্ত মদের দোকানগুলো বন্ধ থাকলেও তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সবথেকে বেশি মদ বিক্রি হয়। ওই দিন বিক্রি ছাড়িয়ে যায় ৭০ কোটি টাকা। সব মিলিয়ে ওইদিন থেকে রোববার পর্যন্ত ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।
২০১৭-১৮ এবং ২০১৮-১৯ আর্থিক বছরে মদ বিক্রির পরিমাণকে অনেকটাই পিছনে ফেলেছে গত দেড় বছরের মদ বিক্রি। ২০২০-র জুন মাস থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মদ বিক্রি থেকে রাজ্যের আয় হয়েছে ২৩ হাজার কোটি টাকা।
নিউজ ১৮ এর খবরে বলা হয়েছে,পশ্চিমবঙ্গে গত দেড় মাসে যত মদ বিক্রি করা হয়েছে, তার মধ্যে ৩৫ শতাংশই দেশি মদ। দেশি মদের পর সবথেকে বেশি বিক্রি হয়েছে বিয়ার।
প্রায় দুই বছরে করোনার জেরে লকডাউন জারি ছিল। বন্ধ ছিল মদের দোকান।



