আন্তর্জাতিক
অবৈধ অভিবাসীদের সরিয়ে দেয়া হবে: ঋষি সুনাক
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধ ভাবে প্রবেশ করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, নতুন আইনের জন্য লড়াই করতে তিনি প্রস্তুত। তিনি আত্মবিশ্বাসী যে কঠিন হওয়া সত্ত্বেও, প্রয়োজনীয় এবং ন্যায্য পদক্ষেপ নিয়ে যে কোনও আইনি লড়াইয়ে সরকার জয়ী হবে।
তবে যুক্তরাজ্যের বিরোধী দলের সংসদ সদস্যরা এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। এছাড়াও জাতিসংঘের শরণার্থী সংস্থা, ইউএনএইচসিআর বলেছে, প্রস্তাবিত আইনটি একটি নিষেধাজ্ঞা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অভিবাসন বিলের কঠোরতা নিয়ে বিতর্ক তৈরির বিষয়টি তিনি জানতেন। সরকার ক্রসিং প্রতিরোধের বিভিন্ন চেষ্টা করার পরও কার্যকর না হওয়ায় তিনি এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছেন।
ঋষি সুনাক বলেন, আগামী মঙ্গলবার থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে আগত প্রত্যেকের জন্য আইনটি প্রযোজ্য হবে এবং পরের এক সপ্তাহের মধ্যে অবৈধ অভিবাসীদের নির্বাসিত করা হবে।
গত বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৪৫,০০০ এরও বেশি লোক যুক্তরাজ্যে প্রবেশ করে। যা ২০১৮ সালে মাত্র ৩০০ ছিল।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






