আন্তর্জাতিক


শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটবে ইরানের নতুন মিসাইল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মার্চ ২০২৩, ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটবে ইরানের নতুন মিসাইল

নতুন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির গণ-উৎপাদনও শুরু করেছে দেশটি। সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইল।

ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এমন দাবি করেছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান ইরানের এই জেনারেল।

জেনারেল বাকেরির বরাত দিয়ে প্রেস টিভ জানিয়েছে, এরইমধ্যে ইরানের সামরিক বাহিনী সফলতার সঙ্গে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। সেই সঙ্গে গণভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির উৎপাদন শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের মধ্য দিয়ে বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে ইরান, যেসব দেশের এই প্রযুক্তি আছে। 

ইরানের সামরিক বাহিনীর প্রধান জানান, নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। চূড়ান্ত পর্যায়ে এর পাল্লা দাঁড়িয়েছে দেড় হাজার কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও জানান তিনি।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।