আন্তর্জাতিক


ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মার্চ ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

ইউক্রেনের বিভিন্ন শহরে বুধবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। বেশ কয়েকটি শহর হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি করেন। 


গত তিন সপ্তাহের মধ্যে ইউক্রেনে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। খবর আলজাজিরার। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রামবার্তায় জানিয়েছেন, ১০টি অঞ্চলের অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা হয়েছে। 

৬ জন নিহতের কথা নিশ্চিত করে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, এদের মধ্যে কিয়েভে দুজন, খেরসনে তিনজন এবং দিনিপ্রোতে একজন নিহত হয়েছেন।

ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুজনি বলেছেন, মোট ৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। একই সঙ্গে আটটি শাহেদ ড্রোন হামলা করা হয়েছে। এর মধ্যে ৩৪টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন ভূপাতিত করতে পেরেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।