আন্তর্জাতিক


বিশ্বে করোনা শনাক্তে শীর্ষে রাশিয়া, সর্বোচ্চ মৃত্যু জাপানে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ মার্চ ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার

বিশ্বে করোনা শনাক্তে শীর্ষে রাশিয়া, সর্বোচ্চ মৃত্যু জাপানে

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরো ৬৫ হাজার ৯৮৬ জনের। সবচেয়ে বেশি ১২ হাজার ২৪১ জন আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। মৃত্যুর শীর্ষে জাপান। দেশটিতে ১১৮ জনের মৃত্যু হয়েছে।

আগের দিন ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিলো ৩৯৮ জনের এবং শনাক্ত হয়েছিলো ৭৬ হাজার ৮০১ জন।রোববার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন ১৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন এবং মারা গেছেন ৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬১৮ জন এবং মারা গেছেন ৪৮ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ১৯৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ১১ হাজার ৬৭২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।