আন্তর্জাতিক


ক্যালিফোর্নিয়ায় দুটি নৌকাডুবিতে ৮ জনের প্রানহানী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ মার্চ ২০২৩, ১২:২৩ অপরাহ্ন, সোমবার

ক্যালিফোর্নিয়ায় দুটি নৌকাডুবিতে ৮ জনের প্রানহানী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। রোববার (১২ মার্চ) তথ্যটি নিশ্চিত করে রাজ্যের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। খবর এপির।

সান ডিয়েগোর কাছেই সমুদ্রে চিহ্নিত হয় দুটি নৌকা। স্থানীয়রা পুলিশের জরুরি নম্বর নাইন ওয়ান ওয়ানে কল করার পরই শুরু হয় উদ্ধার অভিযান। একটি নৌকায় ৮ জন আরোহী, অন্যটিতে ১০ জন ছিলেন। কিন্তু ঝড়ো আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্রে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি নৌযানগুলো। এলাকাটিতে তল্লাশি চালিয়ে মরদেহ খুঁজে পাওয়া গেছে হতভাগ্যদের। বাকি নিখোঁজদের সন্ধানে চলছে চিরুনি অভিযান।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকাজে নামানো হয়েছে বিশেষ হেলিকপ্টারও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে ঢুকছিলো অভিবাসনপ্রার্থীরা।

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গের উদাহরণ টানলেন হায়দরাবাদের ইসলামিক স্কলার

ভারতের হায়দরাবাদ–এর ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা কোরবানির পশু নিয়ে মুসলিমদের হেনস্তার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

আল-আকসা প্রাঙ্গণে পশু জবাইয়ের চেষ্টায় আটক ১৩

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী পশু জবাইয়ের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত অভিযোগে ১৩ জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুত উপলক্ষে এ ঘটনা ঘটে।

এএপিআই হেরিটেজ মাসে নিউ জার্সি সিনেটের সম্মাননা পেলেন বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক শোয়েব ভূঁইয়া

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএপিআই) হেরিটেজ মাস উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক শোয়েব আহমেদ ভূঁইয়া। নিউ জার্সি স্টেট সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির পক্ষ থেকে তাকে যৌথ আইনসভা প্রস্তাবনার (Joint Legislative Resolution) মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়। তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করলেন।

বিজেপিকে ছাড়িয়ে ভাইরাল “তেলাপোকা পার্টি”

ভারতে হঠাৎ করেই তুমুল আলোচনায় উঠে এসেছে একটি ব্যতিক্রমধর্মী অনলাইন আন্দোলন “ককরোচ জনতা পার্টি” বা সিজেপি। কয়েকদিন আগেও যেটিকে অনেকে নিছক মিম, ট্রল কিংবা ব্যঙ্গাত্মক ক্যাম্পেইন হিসেবে দেখছিলেন, সেটিই এখন দেশটির রাজনৈতিক অঙ্গনে অস্বস্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার দিক থেকে এই নতুন আন্দোলন ইতোমধ্যেই ক্ষমতাসীন বিজেপিকেও ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিজেপির অনুসারী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২২ লাখে, যেখানে বিজেপির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে প্রায় ৮৭ লাখ ফলোয়ার। মাত্র কয়েক দিনের ব্যবধানে এমন বিস্ফোরক উত্থান ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।