আন্তর্জাতিক


লাশ গুনছে মোজাম্বিক, ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃত্যু ৪০০ ছাড়াল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মার্চ ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার

লাশ গুনছে মোজাম্বিক, ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃত্যু ৪০০ ছাড়াল

ফেব্রুয়ারির শেষদিকে প্রথম আছড়ে পড়ার পর ফ্রেডি গত সপ্তাহে ফের আফ্রিকার দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালায়। 

ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছেই; এরই মধ্যে তা ৪০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত আফ্রিকান দেশগুলোর কর্মকর্তারা।

ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানির সংখ্যা নিশ্চিত হতে মোজাম্বিকের কর্তৃপক্ষের বেশ কয়েকদিন সময়ও লাগছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফেব্রুয়ারির শেষদিকে প্রথম আছড়ে পড়ার পর ফ্রেডি গত সপ্তাহে ফের আফ্রিকার দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালায়।

সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী এই ঝড়কে দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলা হচ্ছে।

কেবল মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশেই ফ্রেডি অন্তত ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ। এই সংখ্যা তাদের আগের হিসাবের দ্বিগুণেরও বেশি।

মালাউয়ি এখন পর্যন্ত ৩২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহত কয়েকশ, এখনও অনেকে নিখোঁজ।

মোজাম্বিকে দ্বিতীয় দফায় আছড়ে পড়ার আগে ক্রান্তীয় ঝড়টি মাদাগাস্কার আর মোজাম্বিকে আরও ২৭ জনের প্রাণহানি ঘটায়।

টানা বর্ষণ ও বিদ্যুৎ বিভ্রাট উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ব্যাঘাতও ঘটাচ্ছে।

ঝড়ের কারণে অনেক এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অসংখ্য রাস্তা ভেসে গেছে, মৃতদেহ ও বাড়িঘর চাপা পড়ে আছে মাটির নিচে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।