

ইউক্রেনীয় উদ্বাস্তুদের সহায়তায় ত্রাণ তহবিল গঠনে নিজের নোবেল পুরস্কার নিলামে তুললেন রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতোভ।
মঙ্গলবার নিজের পত্রিকায় তিনি এ ঘোষণা দেন। খবর আলজাজিরার।
রুশ সংবাদমাধ্যম নোভায়া গ্যাজেটার এডিটর-ইন-চিফ দিমিত্রি। গত বছর শান্তিতে নোবেল পুরস্কার জেতেন তিনি।
দিমিত্রি বলেন, ‘নোভায়া গ্যাজেটা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, ২০২১ সালে জেতা নোবেল শান্তি পদক ইউক্রেনীয় উদ্বাস্তুদের তহবিলে দান করব।’
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় সংবাদমাধ্যমটিতে লেখা এক নিবন্ধে দিমিত্রি আরও বলেন, রাশিয়া সশস্ত্র হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের শরণার্থী সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। ইতোমধ্যে নিলামকারী প্রতিষ্ঠানকে আমার স্বপ্নের পুরস্কারটি নিলামে তুলতে বলেছি। নিলাম থেকে পাওয়া সকল অর্থ ইউক্রেনের শরণার্থীদের সহায়তায় দান করা হবে।
২০২১ সালের ৮ অক্টোবর ফিলিপাইনের সাংবাদিক ও দেশটির ডিজিটাল সংবাদমাধ্যমে র্যা পলারের সম্পাদক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন রুশ সাংবাদিক ও নাভায়া গেজেটা পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ। যিনি গত চার দশকেরও বেশি সময় ধরে রাশিয়া মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াই করে যাচ্ছেন।



