আন্তর্জাতিক


পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল : মেদভেদেভ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ মার্চ ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার

পুতিনকে গ্রেপ্তারের চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল : মেদভেদেভ
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে কোনোভাবে গ্রেপ্তার করার চেষ্টা হলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গত শুক্রবার পুতিন ও তার এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর পরই এ মন্তব্য করলেন পুতিনমিত্র মেদভেদেভ।

তিনি বলেন, ধরা যাক, যদিও এমনটা কখনো হবে না। তবুও এমনটা হলোই। পারমাণবিক শক্তিধর দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান কোনো একটি দেশ সফরে গেলেন। ধরা যাক সেটা জার্মানি এবং সেখানে তিনি গ্রেপ্তার হলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, তাহলে কী হবে? এটা রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল হবে।

মেদভেদেভ আরও বলেন, এমন পরিস্থিতিতে আমাদের সব ক্ষেপণাস্ত্র জার্মানির চ্যান্সেলরের কার্যালয় বুন্ডেসট্যাগের দিকে ছোড়া হবে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।