আন্তর্জাতিক
জাপান সাগরে রুশ নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা
মন্ত্রণালয় নিজস্ব টেলিগ্রাম একাউন্টে দেওয়া বিবৃতিতে বলেছে, “প্রশান্ত মহাসাগরীয় বহরের ক্ষেপণাস্ত্র বহনকারী একটি জাহাজ জাপান সাগরে কল্পিত শত্রুদের একটি নকল সামুদ্রিক লক্ষ্যে মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রায় ১০০ কিলোমিটার দূরের ওই লক্ষ্যে দুটি মস্কিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।”
এই মহড়ার প্রেক্ষিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, রাশিয়ার সামরিক তৎপরতার ওপর টোকিও সতর্ক নজর রাখবে। ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলার মধ্যেই জাপানের আশপাশের এলাকসহ দূর প্রাচ্যে রাশিয়ার বাহিনীগুলো আরও তৎপর হয়ে উঠছে।”
এর আগে গত সপ্তাহেই জাপান সাগরের উপর নিজেদের দুটি যুদ্ধবিমানকে মহড়ায় পাঠায় রাশিয়া। পারমাণবিক বমা বহনে সক্ষম সেই বিমান দুটিকে নিয়ে বেশ শোরগোল হয়। সেই উত্তেজনার রেশ না কাটতেই এবার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল মস্কো।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






