আন্তর্জাতিক
চীনের দেয়া ঋণের জালে আটকা বাংলাদেশসহ বিশ্বের ২২ টি দেশ
গবেষণা থেকে জানা যায়, অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভভুক্ ২২টি উন্নয়নশীল দেশকে এমন জরুরি সাহায্য দেয় চীন। ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ২৪০ বিলিয়ন বা ২৪ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে।
কিন্তু ঋণ নিয়ে ‘বেল্ট অ্যান্ড রোড’র উদ্যোগের স্থাপনা বানানো অনেক দেশের পক্ষেই এখন ঋণ পরিশোধ কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। আর এর পুরো ফায়দা নিচ্ছে বেইজিং।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০১০ সালে চীনের আন্তর্জাতিক জরুরি ঋণ দেওয়ার পরিমাণ ৫ শতাংশ ছিল। কিন্তু সেটি ২০২২ সালের মধ্যে বেড়ে ৬০ শতাংশ হয়েছে। বিশ্লেষণ করে জানা যায়, চীনের মোট ঋণের ৮০ শতাংশই বিশ্বের বিভিন্ন মধ্যম আয়ের দেশগুলোর কাছে দেয়া হয়েছে। কিন্তু নিম্ন আয়ের দেশে চীনের এমন ঋণ নেই বললেই চলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চীনের সবচেয়ে বেশি ১১১ দশমিক ৮ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ দশমিক ৫ বিলিয়ন ডলার পেয়েছে পাকিস্তান। তৃতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার পেয়েছে মিসর।
বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং প্রতিবেদনের অন্যতম গবেষক কার্মেন রেইনহার্ট বলেছেন, ‘বেইজিং মূলত নিজ ব্যাংককে বাঁচাতে চাইছে। এ কারণে তারা জরুরি ঋণ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়েছে।’
সহজ শর্তে ঋণের কথা বলা হলেও এর পেছনে থাকে বড় রকমের ব্যবসায়িক স্বার্থ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ যেখানে ২ শতাংশ সুদে ঋণ প্রদান করে, সেখানে চীনের ঋণ পাওয়ার পর গুণতে হয় ৫ শতাংশ সুদ। স্বাভাবিকভাবেই এই সুদের হার বহন করতে গিয়ে বিপাকে পড়ে দেশগুলো।
সম্পর্কিত
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার
ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

.jpg)






